বাংলাদেশের পর্যটকদের জন্য দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থা করা যায় কিনা, সে বিষয়ে নতুন প্রস্তাব খতিয়ে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু জানান, ৬৫ বছরের উর্ধ্বে বাংলাদেশি নাগরিকদের পাঁচ বছরের দীর্ঘমেয়াদি ভিসার দেওয়ার প্রস্তাব এসেছে। প্রস্তাবটি অনুমোদিত হলে একই ভিসায় একাধিক বার ভারতে আসতে পারবেন তাঁরা।