Rajya Sabha

ডেপুটি চেয়ারম্যান ভোটে আজ নেই বিরোধীরা

জেডিইউ সাংসদ হরিবংশ এত দিন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ছিলেন। মেয়াদ শেষ হলে জেডিইউ আর তাঁকে রাজ্যসভায় পাঠাতে চায়নি। তাই রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হিসেবে মোদী সরকারই হরিবংশকে রাজ্যসভায় নিয়ে এসেছে। তাঁকেই ফের ডেপুটি চেয়ারম্যান করতে চাইছে তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৮:৩৪
Share:

—প্রতীকী চিত্র।

আগামিকাল সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাবটি আনবে সরকার। দ্বিতীয় দিন ভোটাভুটি। রাজনৈতিক সূত্রের খবর, বিরোধ দলগুলি সম্মিলিত ভাবে ওই ভোটাভুটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। কেন এই ভোট বয়কট করা হল, তা নিয়ে কাল বিরোধীদের একটি সাংবাদিক সম্মেলন করারও কথা রয়েছে। তাতে যোগ দেবেন কংগ্রেসের জয়রাম রমেশ, তৃণমূলের সাগরিকা ঘোষ, ডিএমকে-র তিরুচি শিবা।

জেডিইউ সাংসদ হরিবংশ এত দিন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ছিলেন। মেয়াদ শেষ হলে জেডিইউ আর তাঁকে রাজ্যসভায় পাঠাতে চায়নি। তাই রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হিসেবে মোদী সরকারই হরিবংশকে রাজ্যসভায় নিয়ে এসেছে। তাঁকেই ফের ডেপুটি চেয়ারম্যান করতে চাইছে তারা। সূত্রের খবর, এত তাড়াহুড়ো করে বিশেষ অধিবেশন ডেকে ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত করার বিপক্ষে বিরোধীরা।

তৃণমূল সূত্রের খবর, রাজ্যসভার নেতা জে পি নড্ডা এই নিয়ে ফোন করেছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েনকে। ডেরেক প্রস্তাব দেন, আসন্ন বাদল অধিবেশনে এই নির্বাচন করানো হোক। সেক্ষেত্রে আপ-এর সঞ্জয় সিংহ বা আরজেডি-র মনোজ ঝাকে বিরোধী প্রার্থী হিসাবে দাঁড় করানোর কথা ভাবা হতে পারে। কিন্তু বিজেপি সে কথা শোনেনি। ফলত কংগ্রেসের মতো এই ভোট বয়কট করার কথা ভাবছে তৃণমূলও। ডেরেকের বক্তব্য, ‘‘আট বছর হয়ে গেল ডেপুটি স্পিকার পদ খালি পড়ে রয়েছে। অথচ ভোটের মরসুমে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের সময় বাছা হল। এটা ভোটের রাজনীতি করা হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন