মত্ত ইঁদুরদের হুল্লোড় থানায়

থানার মালখানায় মাতলামো করছে ইঁদুরের দল! বিহারে মদ বাতিলের পর থেকে ঘটছে এমনই কাণ্ড। তা ছাড়া সুযোগ পেয়ে থানা চত্বরে মদের বোতল খুলে আসর জমাচ্ছেন পুলিশকর্মীদের একাংশও। নালিশে জেরবার পুলিশকর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ১২:২০
Share:

থানার মালখানায় মাতলামো করছে ইঁদুরের দল! বিহারে মদ বাতিলের পর থেকে ঘটছে এমনই কাণ্ড। তা ছাড়া সুযোগ পেয়ে থানা চত্বরে মদের বোতল খুলে আসর জমাচ্ছেন পুলিশকর্মীদের একাংশও। নালিশে জেরবার পুলিশকর্তারা।

Advertisement

বৃহস্পতিবারই ‘বিহার পুলিশ মেনস অ্যাসোসিয়েশন’-এর সভাপতিকে মদ খাওয়ার সময় হাতেনাতে ধরেন পটনার এসএসপি মনু মহারাজ। অভিযোগ, এক সঙ্গীর সঙ্গে পুলিশ-লাইনের ঘরে বসে মদ্যপান করছিলেন নির্মল সিংহ। আদালত দু’জনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

বিহারে ১৩ মাস আগে মদে নিষেধাজ্ঞা জারি করেছিল নীতীশ কুমার সরকার। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তার পর থেকে প্রায় সওয়া ৯ লক্ষ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়। কিছুটা নষ্ট করে ফেলা হলেও, বাকি রাখা হয়েছে বিভিন্ন থানার মালখানায়। তাতেও ঘটছে বিপত্তি। সরকারি নিষেধাজ্ঞায় পাত্তা দিচ্ছে না ইঁদুর-বাহিনী। প্ল্যাস্টিকে তৈরি মদের বোতল বা ছিপি দাঁতে কেটে ‘মোচ্ছব’ বসাচ্ছে তারা। মালখানার মাটি ভরছে মদে। গন্ধে ম-ম করছে গোটা থানা চত্বর। পুলিশকর্মীরা মদ খেয়েছেন কি না, তা-ও সহজে বোঝা যাচ্ছে না।

Advertisement

রাজ্যের অতিরিক্ত পুলিশ মহানির্দেশক (সদর) এস কে সিঙ্ঘল জানিয়েছেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement