Delhi Fire

দিল্লির বিবেক বিহার অগ্নিকাণ্ড: বিকল হয়ে গিয়েছিল দরজায় লাগানো ‘স্মার্ট লক’? ঘরে আটকে পড়েন অনেকে

বহুতলের নকশা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন আরও একটি তথ্য পুলিশের হাতে এসেছে। সূত্রের খবর, যে তলে আগুন লেগেছিল, দ্বিতীয় তলের সেই ফ্ল্যাটগুলির দরজায় স্মার্ট লক লাগানো ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৪:৩১
Share:

দিল্লির বহুতলে অগ্নিকাণ্ড। ফাইল চিত্র।

দিল্লির বিবেক বিহারে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়া তথ্য। বহুতলের নকশা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। আগুনে মৃত্যুর কারণ হিসাবে আরও একটি তথ্য খুঁজে পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চারতলা ওই বহুতলের দোতলায় আগুন লেগেছিল। প্রতিটি তলায় দু’টি করে ফ্ল্যাট ছিল। একটি ফ্ল্যাট সামনের দিকে, দ্বিতীয় ফ্ল্যাট পিছনের দিকে।

Advertisement

বহুতলের নকশা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন আরও একটি তথ্য পুলিশের হাতে এসেছে। সূত্রের খবর, যে তলে আগুন লেগেছিল, দ্বিতীয় তলের সেই ফ্ল্যাটগুলির দরজায় স্মার্ট লক লাগানো ছিল। বাড়ি এবং ফ্ল্যাটকে সুরক্ষিত রাখতে বর্তমানে এই ধরনের স্মার্ট লক ব্যবহার করা হয়। কিন্তু দিল্লির ঘটনায় সেই স্মার্ট লক কাজ করাই বন্ধ করে দেয়। ফলে দরজা খোলার চেষ্টা করলেও খুলতে পারেননি বাসিন্দারা।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, আগুন লাগার পরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্ল্যাটের দরজাগুলির স্মার্ট লক বিকল হয়ে যায়। তা ছাড়া যাঁরা বেরোতে পেরেছিলেন, তাঁরা আটকে পড়েন ব্যালকনিতে। কারণ, বহুতলের পিছনের দিকে থাকা ফ্ল্যাটগুলির ব্যালকনি পুরোটাই গ্রিল দিয়ে আটকানো ছিল। স্মার্ট ডোর লক ওটিপির মাধ্যমে খোলে। কোনওটা আবার আঙুলের ছাপে। নিরাপত্তার জন্য নানা রকম পদ্ধতি থাকলেও এই ধরনের তালা কতটা নিরাপদ দিল্লির ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, রবিবার সকালে রাজধানীর বিবেক বিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় ন’জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement