Bihar Politics

বিহার: দর কষাকষি চলছেই

নীতীশ রাজ্যসভায় নির্বাচিত হয়ে বিধান পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিজেপির সম্রাট চৌধরি। কিন্তু সম্রাটের বিরুদ্ধে দলের মধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৮:৪১
Share:

নীতীশ কুমার। —ফাইল চিত্র।

নীতীশ কুমারের পরে কে, তা নিয়ে বিহারে দড়ি টানাটানি অব্যাহত। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের মুখে কুলুপ। ক্ষমতা হাত থেকে চলে যাওয়ার ভয়ে শেষ সময়ে নীতীশ-পুত্র নিশান্ত কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার দাবি তুলেছে জেডিইউয়ের একাংশ।

নীতীশ রাজ্যসভায় নির্বাচিত হয়ে বিধান পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিজেপির সম্রাট চৌধরি। কিন্তু সম্রাটের বিরুদ্ধে দলের মধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। সম্প্রতি পটনা বিশ্ববিদ্যালয়ে তাঁকে ‘গো ব্যাক স্লোগান’ শুনতে হয়। তবে বিকল্প হিসেবে একাধিক নাম এলেও মনে করা হচ্ছে, অমিত শাহের ঘনিষ্ঠ
বলে পরিচিত সম্রাটই শেষ পর্যন্ত বাজিমাত করবেন।

এই অবস্থায় বিজেপির নীরবতার সুযোগে নিশান্তকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন জেডিইউ বিধায়ক অনন্ত সিংহ। তবে রাজনীতিতে আনকোরা নিশান্তকে আপাতত উপ-মুখ্যমন্ত্রী করতেই পক্ষপাতী এনডিএ। জেডিইউ সূত্রের মতে, খর মাস শেষ হলে ১৪ এপ্রিল মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন নীতীশ।

স্পিকার পদ ঘিরেও টানাটানি চলছে। বর্তমানে স্পিকার বিজেপির। কিন্তু মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হচ্ছে বলে জেডিইউ স্পিকার পদ চাইছে। বিজেপি তাতে নারাজ। স্বরাষ্ট্র দফতরও বিজেপির থেকে নিজেদের হাতে নিতে চাইছে জেডিইউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন