Mann Ki Baat

‘মনের কথা’য় গরম, আম

প্রধানমন্ত্রীর বক্তব্যেও তাই উঠে এল গরম আর দেশের বিভিন্ন রাজ্যের জনপ্রিয় নানা প্রজাতির আমের প্রসঙ্গ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৯:৪২
Share:

নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

মাসের শেষ রবিবার আজ। প্রথা মতো রেডিয়োর ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশ জুড়েই তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি এখন। প্রধানমন্ত্রীর বক্তব্যেও তাই উঠে এল গরম আর দেশের বিভিন্ন রাজ্যের জনপ্রিয় নানা প্রজাতির আমের প্রসঙ্গ। তবে সেই সঙ্গেই সমাজ সেবা থেকে শুরু করে খেলাধুলোয় নবীন প্রজন্মের কৃতিত্ব, নেদারল্যান্ডস থেকে প্রাচীন শিল্পকীর্তি ফেরত পাওয়ার প্রসঙ্গও আজ তুলেছেন মোদী।

সম্প্রতি ভারত থেকে আমের আমদানি নিষিদ্ধ করেছে জাপান সরকার। এ দেশের চাষিরা নিয়মবিরুদ্ধ ভাবে আমের ফলন বাড়াতে ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করছেন বলে অভিযোগ টোকিয়োর। আর সেই কারণেই প্রায় দু’দশক পরে ভারত থেকে আম আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সানায়ে তাকাইচি-র সরকার। প্রধানমন্ত্রী মোদী অবশ্য সারা দেশের বিভিন্ন প্রান্তের নানা প্রজাতির আমের ভূয়সী প্রশাংসা করেছেন তাঁর আজকের ‘মন কি বাত’ অনুষ্ঠানে। মহারাষ্ট্র থেকে কোঙ্কন উপকূল, গুজরাত থেকে উত্তরপ্রদেশের আমের কথা উল্লেখ করেছেন তিনি। করেছেন নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর জনপ্রিয় ল্যাঙড়ার উল্লেখও। বিশ্বের বাজারে ভারতের আমকে পৌঁছে দেওয়ার জন্য আম চাষিদের কৃত্বিত্বের কথাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। মোদী আম চাষিদের উদ্দেশে বলেছেন, ‘‘...আপনারা সাধারণ কৃষক নন, আপনারা বিশেষ।’’ সেই সঙ্গেই এই প্রবল গরমে দেশবাসীকে সাবধানে এবং সতর্ক থাকতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। পরামর্শ দিয়েছেন বেশি করে জল খেতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন