India-US Trade Deal

ফের চুক্তিকে নিশানা রাহুলের

চুক্তিতে ‘জিনগত ভাবে রূপান্তরীত শস্য’ এবং ‘বাণিজ্যের বাইরের বাধা সরানো’ বলতে কী বোঝাতে চাওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৫
Share:

রাহুল গান্ধী। ফাইল চিত্র।

ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘোষণার পর থেকে তা নিয়ে কেন্দ্রকে নিশানা করে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। লোকসভায় সম্প্রতি তিনি অভিযোগ করেছেন, মোদী সরকার ‘ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে’। এ বার এক্স-এ পোস্ট করে বাণিজ্য চুক্তি নিয়ে একাধিক প্রশ্ন তুলে ধরলেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমও আজ এক নিবন্ধে চুক্তির সমালোচনা করেছেন।

রাহুলের দাবি, বাণিজ্য চুক্তির মাধ্যমে কৃষকদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করা হয়েছে এবং দেশের কৃষি ক্ষেত্রের সার্বভৌমত্ব খর্ব করা হয়েছে। চুক্তিতে ‘জিনগত ভাবে রূপান্তরীত শস্য’ এবং ‘বাণিজ্যের বাইরের বাধা সরানো’ বলতে কী বোঝাতে চাওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন তিনি। রাহুলের প্রশ্ন, ‘ড্রায়েড ডিস্টিলার্স গ্রেন-এর আমদানি বৃদ্ধির অর্থ কী? তার মানে কি আমাদের দেশের গবাদি পশুর জন্য জিনগত ভাবে রূপান্তরীত খাদ্য আমেরিকা থেকে আসবে? এর ফলে কি আমাদের দুধ উৎপাদন আমেরিকার কৃষি ক্ষেত্রের উপরে কার্যকর ভাবে নির্ভরশীল হয়ে উঠবে না? আমরা যদি জিনগত ভাবে রূপান্তরীত সয়াবিন তেল আমদানি করি, তা হলে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানের সয়াবিন চাষিদের কী হবে? ‘অন্যান্য পণ্যে’ মানে ঠিক কী? তবে কি সময়ের সঙ্গে সঙ্গে ডাল-সহ আমেরিকার অন্যান্য শস্যের আমদানির জন্য চাপ বাড়বে’?

অন্য দিকে চিদম্বরমের বক্তব্য, দুই দেশ যে চুক্তি ঘোষণা করেছে, তা পড়ে এমনিতে কিছুই বোঝার উপায় নেই। তবে আমেরিকার প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্পের হাতে তৈরি বলেই তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন