Tejendra's Mother Is No More

মাকে হারালেন তেজেন্দ্র মজুমদার, অনুষ্ঠান বাতিল করে শেষকৃত্যে যোগ দিতে ফিরছেন সরোদবাদক

দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রয়াত রেখা মজুমদার। রবিবার তিনি কোমায় চলে যান, জানিয়েছেন তাঁর নাতি ইন্দ্রায়ুধ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৩
Share:

তেজেন্দ্র মজুমদারের মা রেখা মজুমদার প্রয়াত। ছবি: ফেসবুক।

সরোদবাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদারের মা রেখা মজুমদার প্রয়াত। সোমবার ভোরে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শিল্পী শিলচরে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে অনুষ্ঠান বাতিল করে তড়িঘড়ি কলকাতায় ফিরছেন তিনি। আনন্দবাজার ডট কম-কে এ খবর জানিয়েছেন তেজেন্দ্র-পুত্র ইন্দ্রায়ুধ মজুমদার।

Advertisement

শিল্পীপুত্র ইন্দ্রায়ুধও জনপ্রিয় সরোদবাদক। তিনি আরও বলেন, “বেশ কিছু দিন ধরেই ঠাকুরমা অনুভূতিশূন্য হয়ে পড়েছিলেন। বাহ্যজ্ঞান হারাচ্ছিলেন মাঝেমধ্যেই। রবিবার কোমায় চলে যান। তখনই আমরা বুঝতে পারি, এ বার তাঁর যাওয়ার সময় হয়ে গিয়েছে।” সোমবারই রেখাদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে।

মায়ের মৃত্যুর খবর পাওয়ামাত্র শোকবিহ্বল তেজেন্দ্র নারায়ণ। তিনি বিমানে থাকায় কথা বলতে পারেননি। বদলে তাঁর মানসিক অবস্থা ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। শিল্পী লিখেছেন, “মায়ের দেখানো পথে হেঁটেই বরাবর চলেছি। আমি আজ যা কিছু, তার সবটাই মায়ের কারণে। মায়ের অভাব পূরণ হওয়ার নয়। আমার মা যেন শান্তিতে থাকেন, মন থেকে চাইছি। আপনারাও আমার মায়ের শান্তির জন্য প্রার্থনা করবেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement