Robotic Surgery

রোবটে অস্ত্রোপচার বিদেশ থেকে, দাবি

রোবটিক সার্জারি করতে ইন্দোরে সামগ্রিক পরিকাঠামো গড়ে তুলেছেন সুধীর। তাঁর দাবি, তিনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না, ইন্দোরে তাঁর হাসপাতালে থাকা সার্জিক্যাল রোবটিক ব্যবস্থার মাধ্যমে রোগীর অপারেশন তিনি নিজেই করতে সক্ষম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০৬:৩৪
Share:

— প্রতীকী চিত্র।

বিশ্বের এক প্রান্তে দাঁড়িয়ে অস্ত্রোপচারের ভার্চুয়াল ছুরি হাতে তুলে নিচ্ছেন তিনি। আর চিকিৎসকের দেখাদেখি সত্যিকারের ছুরি তুলে অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছে অন্য প্রান্তে থাকা রোবটিক হাত। ভারতীয় চিকিৎসক সুধীর শ্রীবাস্তবের দাবি, প্রায় কুড়ি হাজার কিলোমিটার দূরের গায়ানা থেকে ‘রিয়েল টাইমে’ (তাৎক্ষণিক ভাবে) এ দেশের ইন্দোরের রোগীর ‘টেলিসার্জারি’ করে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ভবিষ্যতে প্রত্যন্ত এলাকায় সংঘর্ষে আহত সেনা জওয়ানদের রোবটিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা করার পরিকল্পনা নিয়েছেন তিনি।

ওই রোবটিক সার্জারি করতে ইন্দোরে সামগ্রিক পরিকাঠামো গড়ে তুলেছেন সুধীর। তাঁর দাবি, তিনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না, ইন্দোরে তাঁর হাসপাতালে থাকা সার্জিক্যাল রোবটিক ব্যবস্থার মাধ্যমে রোগীর অপারেশন তিনি নিজেই করতে সক্ষম। কারণ, এ ক্ষেত্রে ‘লিজ় লাইন’ সংযোগ ব্যবস্থার (ব্যক্তিগত নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ) মাধ্যমে দূরবর্তী প্রান্ত থেকে তিনি যে নির্দেশ দেবেন, তা কার্যত রিয়েল টাইমে পৌঁছে যাবে ইন্দোরে থাকা রোবটিক ব্যবস্থা (হাত)-র কাছে। কলম্বিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইরাকের মতো ১৪টি দেশে এ ভাবে অস্ত্রোপচারের অনুমতি পেয়েছেন সুধীর। এই চিকিৎসকের বক্তব্য, প্রত্যন্ত এলাকায় সংঘর্ষে আহত সেনাদের তাঁর পরিকাঠামোতে আনা গেলে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে রোবটিক প্রযুক্তির মাধ্যমে তাঁদের প্রাণ বাঁচানো যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন