Air India Express

পুণে বিমানবন্দরে রানওয়ে ছুঁতেই বেসামাল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান! কোনও রকমে রক্ষা, যাত্রীদের মধ্যে আতঙ্ক

রানওয়ের মাটি ছুঁয়েই বিমানটি আবার উড়ে যায়। ২৫ মিনিট পর বিমানটিকে নিরাপদে অবতরণ করান পাইলট। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৮
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

বিপদের হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। ইনদওর থেকে পুণে পৌঁছেছিল আইএক্স ১২৪৫ বিমানটি। রানওয়ে ছোঁয়ার মুহূর্তেই সেটি বেসামাল হয়ে পড়ে। কিন্তু পাইলট সামলে নেন। ফলে রানওয়ের মাটি ছুঁয়েই বিমানটি আবার উড়ে যায়। ২৫ মিনিট পর বিমানটিকে নিরাপদে অবতরণ করান পাইলট। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

Advertisement

জানা গিয়েছে, বিমানে ১৬০ জন যাত্রী ছিলেন। ইনদওর থেকে বৃহস্পতিবার বিকেল ৪টের সময় গন্তব্যের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানটি। সন্দীপ কোলাতকার নামে ইনদওরের এক বাসিন্দা ওই বিমানেই ছিলেন। পরিবার নিয়ে পুণে যাচ্ছিলেন। তাঁর দাবি, অবতরণের সময় বিমানটি বেসামাল হয়ে যায়। বিকেল ৫টায় অবতরণের কথা ছিল উড়ানটির। কিন্তু সন্দীপের দাবি, ‘‘পুণেতে রানওয়ে ধরে এগনোর সময় বেসামাল হয়ে পড়ে বিমানটি। বিমানটি যখন আবার উড়ে যায়, তখন যাত্রীরা উপলব্ধি করেন কিছু একটা হয়েছে। পরে জানা যায়, রানওয়েতে বিমানটি বেসামাল হয়ে পড়েছিল।’’

এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও পাইলট দক্ষতার সঙ্গে বিমানটিকে আবার উড়িয়ে নিয়ে যান। বেশ কিছু ক্ষণ চক্কর কাটার পর নিরাপদে বিমানটি অবতরণ করে। বিমান রানওয়ে ছুঁতেই যাত্রীরা হাততালি দিয়ে পাইলটকে সাধুবাদ জানান। তবে এই ঘটনা সম্পর্কে বিমান সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ২০২৫ সালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিল্লি থেকে পুণেগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান অবতরণে সমস্যার মুখে পড়ে। রানওয়েতে আচমকা কুকুর চলে আসায় ওই একই বিমান সংস্থার ভুবনেশ্বর থেকে পুণেগামী বিমানের অবতরণ শেষ মুহূর্তে বাতিল করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement