—প্রতীকী চিত্র।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) হিন্দুত্বের ধারক কিন্তু কোনও সন্ত্রাসবাদী সংগঠন নয়। হিংসা ছড়ানো তাদের কাজ নয়। আমেরিকায় এসে এই মন্তব্য করলেন আরএসএস-এর মহাসচিব দত্তাত্রেয় হোসাবলে। শ্বেতাঙ্গ আধিপত্যবাদের ধ্বজাধারী আমেরিকান গোষ্ঠী ‘কু ক্লাক্স ক্ল্যান’-এর উদাহরণ টেনে তাঁর মন্তব্য, “আরএসএস এই সংগঠনের ভারতীয় সংস্করণ নয়।” হাডসন ইনস্টিটিউটে এক আলোচনা সভায় হোসাবলে বলেন, “হিন্দু দর্শন ও সংস্কৃতি গোটা বিশ্বকে একটি পরিবার হিসেবে দেখে। এখানে কেউই সর্বশ্রেষ্ঠ নয়। ইতিহাসে হিন্দুরা কখনও কোনও দেশ আক্রমণ করেনি। কাউকে গোলাম বানায়নি।” তাঁর দাবি, “আরএসএসে সব স্তরের সব বয়সের মানুষ রয়েছেন। আমরা মানুষের সেবা, ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্য, আত্মরক্ষা, উন্নয়ন ও পরিবেশ রক্ষার মতো ক্ষেত্রে কাজ করি।”
প্রসঙ্গত, ‘কু ক্লাক্স ক্ল্যান’ নামে যে আমেরিকান গোষ্ঠীর উল্লেখ করেছেন দত্তাত্রেয়, সেটি একটি শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠী। তারা আফ্রিকান আমেরিকান, ইহুদি এবং অভিবাসীদের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়ে এসেছে। ১৮৭১ সালে আমেরিকায় এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে