Vladimir Putin

চলতি বছরেই ভারতে আসছেন পুতিন! ব্রিকস সম্মেলনে যোগ দিতে দু’দিনের দিল্লি সফর রুশ প্রেসিডেন্টের

গত বছর ডিসেম্বরেই ভারতে এসেছিলেন পুতিন। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি এসেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৯:৩৮
Share:

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন। নরেন্দ্র মোদী (ডান দিকে)। — ফাইল চিত্র।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দক্ষিণ আফ্রিকার রুশ দূতাবাস জানিয়েছে, ১২ এবং ১৩ সেপ্টেম্বর সম্মেলনের জন্য দিল্লিতে থাকবেন তিনি। ব্রিকস গোষ্ঠীর চেয়ার হিসাবে এ বছর ভারত বার্ষিক সম্মেলন আয়োজন করছে।

Advertisement

গত বছর ডিসেম্বরেই ভারতে এসেছিলেন পুতিন। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি এসেছিলেন। এক বছরের মধ্যে আবার ভারতে রুশ প্রেসিডেন্ট। মে মাসের শুরুতে দিল্লিতে ছিল ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীর বৈঠক। তাতে যোগ দিতে দিল্লিতে এসেছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ। তিনি জানিয়েছিলেন, চলতি বছরে রাশিয়ায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবাদিক বৈঠকে সেরগেই বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চিত করেছেন যে, এ বছর রাশিয়ান ফেডেরেশনে সফর করার পালা তাঁর। আমরা এই শীর্ষস্তরের সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি।’’

ব্রিকসের অন্তর্ভুক্ত ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালে তাতে সংযুক্ত হয় মিশর, ইথিয়োপিয়া, ইরান, আরব আমিরশাহি। ২০২৫ সালে তাতে যোগ দেয় ইন্দোনেশিয়া। বিশ্বের ৪৯.৫ শতাংশ মানুষ এই দেশগুলিতে বাস করেন। বিশ্বের জিডিপির ৪০ শতাংশ সেখানে। সারা বিশ্বে যত ব্যবসা-বাণিজ্য হয়, তার ২৬ শতাংশ হয় এই দেশগুলির মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement