Narendra Modi on Fuel Conservation

‘জ্বালানি সাশ্রয়, অনলাইন ক্লাস করুন, সোনা কিনবেন না’! পশ্চিম এশিয়ার কারণে ফের কৃচ্ছ্রসাধন-বার্তা মোদীর

পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার— এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ২৩:০৭
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার আবহে আবার কৃচ্ছ্রসাধনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে, পশ্চিম এশিয়া সফরে রওনা হওয়ার আগে। ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বারের জন্য।

Advertisement

সোমবার মধ্যে ভারতের অর্থনীতির উপর চাপ কমাতে মিতব্যয়িতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য আবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয় করতে, সোনা কেনা স্থগিত রাখতে, অফিস এবং শিক্ষাক্ষেত্রে ওয়ার্ক-ফ্রম-হোম পদ্ধতি গ্রহণ করতে এবং বৈদেশিক মুদ্রা জড়িত অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানান।

গুজরাটের ভদোদরায় এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘বিশ্ব দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার এক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা কোভিড-১৯ অতিমারি দিয়ে শুরু হয়েছিল এবং এখন পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।’’ প্রসঙ্গত, রবিবার তেলঙ্গানার সেকেন্দরাবাদে এক সভাতেও একই কথা বলে দেশবাসীর কাছে কৃচ্ছ্রসাধনের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

Advertisement

পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার— এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। টান পড়ে দেশের বৈদেশিক মুদ্রাভান্ডারে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী এই পণ্যগুলির জোগানের উপর প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধি হচ্ছে আন্তর্জাতিক বাজারে। এ অবস্থায় রবিবারের পরে সোমবারও দেশবাসীকে এই পণ্যগুলি সংযমী হয়ে ব্যবহারের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর অনুরোধ, বাড়িতে যে অনুষ্ঠানই থাক, এক বছর কোনও সোনার গয়না কেনা চলবে না। কৃষকদের চাষের জমিতে রাসায়নিক সারের ব্যবহারও কমানোর আর্জি জানান তিনি। অনুরোধ করেছেন বিদেশযাত্রায় রাশ টানতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement