স্কুলবাস দুর্ঘটনায় ২ ছাত্র-সহ চারজন আহত হয়েছেন। আজ সকালে ঘটনাটি ঘটে লালা শহরে। পুলিশ জানিয়েছে, মাধবপুরের একটি বেসরকারি স্কুলের বাস দুর্ঘটনার মুখে পড়ে। সামনে চলে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়েই ওই বিপত্তি হয়। বছর ছয়েকের দু’জন ছাত্র তাতে জখম হয়। আঘাত পান চালক মণীভূষণ সিংহ, সহকারী চালক জওহরলাল রাই। লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।