National News

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সনিয়া গাঁধী

টানা ১১ দিন দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার সকালে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। হাসপাতালের চেয়ারম্যান চিকিত্সক ডি এস রাণা এক বিবৃতিতে জানিয়েছেন, সনিয়া গাঁধীর অবস্থা স্থিতিশীল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৬ ১৪:৩৬
Share:

ফাইল চিত্র।

টানা ১১ দিন দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার সকালে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। হাসপাতালের চেয়ারম্যান চিকিত্সক ডি এস রাণা এক বিবৃতিতে জানিয়েছেন, সনিয়া গাঁধীর অবস্থা স্থিতিশীল। তাঁকে বিশ্রাম নিতে পরামর্শ দেওয়া হয়েছে। ফের চেক আপের জন্য তিনি আগামী সপ্তাহেই হাসপাতালে আসতে পারেন।

Advertisement

গত ২ অগস্ট বারাণসীতে নির্বাচনী প্রচারে গিয়ে হঠাত্ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। নির্বাচনী প্রচার মাঝপথেই বন্ধ করে দিয়ে দিল্লিতে ফিরে যান তিনি। জ্বর, ডিহাইড্রেশন এবং কাঁধে চোট নিয়ে ৩ অগস্টে গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন সভানেত্রী। তাঁর কাঁধের অস্ত্রোপচার করা হয়।

আরও খবর...

Advertisement

দূরে সরে থাকছে তৃণমূল, বিজেপি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement