Madhya Pradesh Rape Case

পরীক্ষা দিতে যাচ্ছিল, অষ্টম শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ মধ্যপ্রদেশে! জঙ্গলে অচৈতন্য অবস্থায় উদ্ধার

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার পরীক্ষা দিতে যাচ্ছিল ওই কিশোরী। সেই সময় তার পথ আটকে দাঁড়ান চার যুবক। কিশোরী তাঁদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪২
Share:

প্রতীকী ছবি।

পরীক্ষা দিতে যাওয়ার সময় রাস্তা থেকে অষ্টম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। ধর্ষণের আগে কিশোরীকে জোর করে মদ্যপান করানো হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি জঙ্গল থেকে কিশোরীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার পরীক্ষা দিতে যাচ্ছিল ওই কিশোরী। সেই সময় তার পথ আটকে দাঁড়ান চার যুবক। কিশোরী তাঁদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পাশের একটি জঙ্গলে কিশোরীকে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন চার জন। তার পর কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যান। পরীক্ষাশেষে স্কুল থেকে বাড়ি না ফেরায় অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েন। তখন তাঁরা স্কুলে খবর নিতে যান। কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেন, কিশোরী পরীক্ষা দিতে আসেনি। এই কথা শোনার পর দিশাহারা হয়ে পড়ে কিশোরীর পরিবার। শুরু হয় তল্লাশি।

কিশোরীর পরিবার পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করে। তার পর পুলিশের একটি দল কিশোরীর খোঁজে তল্লাশি শুরু করে। সেই সময় বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে একটি জঙ্গলে কিশোরীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান স্থানীয়েরা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে কিশোরীর জ্ঞান ফিরলে পুলিশকে সব কথা জানায় সে। কিশোরীর বয়ানের ভিত্তিতে স্থানীয় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement