Sonam Wangchuk

এখনও আটক কেন ওয়াংচুক, প্রশ্ন সুপ্রিম কোর্টের

গত বুধবার সোনম ওয়াংচুককে আটকে রাখার বিরুদ্ধে করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল, পরিবেশবিদকে এখনও কেন আটক করে রাখা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫১
Share:

সোনম ওয়াংচুক। —ফাইল চিত্র।

লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে কেন এখনও আটক করে রাখা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইল দেশের শীর্ষ আদালত। সোনমের শারীরিক অবস্থার কথা বিবেচনাকরে তাঁকে মুক্তি দেওয়ার বিষয়ে কেন্দ্রকে ভাবনা-চিন্তা করতে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি পি ভিভারালের বেঞ্চ।

গত বুধবার সোনম ওয়াংচুককে আটকে রাখার বিরুদ্ধে করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল, পরিবেশবিদকে এখনও কেন আটক করে রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের আইনজীবী কে এম নটরাজকে আদালত নির্দেশ দিয়েছিল, তিনি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এর উত্তর জেনে এসে আদালতে পেশ করেন। কিন্তু আজ শুনানির সময়ে অনুপস্থিত ছিলেন নটরাজ। কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল শুধু জানিয়েছেন, সলিসিটর জেনারেল নটরাজ এখন অন্য মামলায় ব্যস্ত, তাই ওয়াচুক-মামলার শুনানি আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক, সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রের তরফে এই আবেদন করা হয়।বেঞ্চ জানিয়েছে, এ ভাবে বারবার মামলার শুনানি পিছোনো যাবে না। কেন্দ্রের দাবি, অসুস্থ সোনমকে জয়পুরের এমসে চিকিৎসা করানো হচ্ছে। সেই হাসপাতালের পরিষেবা লাদাখের যে কোনও হাসপাতালের থেকে ভাল।

গত বছর ২৬ সেপ্টেম্বর লাদাখে ‘অশান্তিতে মদত দেওয়ার জন্য’ আটক করা গয়েছিল ওয়াংচুককে। আদালতে আজ কেন্দ্রের তরফে দাবি করা হয়, সোনম সম্পূর্ণ সুস্থ। তাঁর ভাল ভাবে দেখভাল করা হচ্ছে। কিন্তু সোনমের আইনজীবীর দাবি, সোনম যথেষ্ট অসুস্থ এবং কেন্দ্রের তত্ত্বাবধানে চিকিৎসা করে তাঁর কোনও উন্নতিই হয়নি। আগামী বুধবার এই মামলার ফের শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন