Union Budget 2026

সরব ডেরেক

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “সংখ্যালঘু সমাজ সম্পর্কে সরকারের ওই অবজ্ঞাই দেশে সংখ্যালঘু সমাজের বিরুদ্ধে ‘হেট ক্রাইম’ বা ঘৃণাজনিত অপরাধ বৃদ্ধির কারণ।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩২
Share:

ডেরেক ও’ব্রায়েন। —ফাইল চিত্র।

এ বারের কেন্দ্রীয় বাজেটে ‘মাইনরিটি’ বা সংখ্যালঘুদের সম্পর্কে কোনও শব্দ নেই বলে দাবি করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, “সংখ্যালঘু সমাজ সম্পর্কে সরকারের ওই অবজ্ঞাই দেশে সংখ্যালঘু সমাজের বিরুদ্ধে ‘হেট ক্রাইম’ বা ঘৃণাজনিত অপরাধ বৃদ্ধির কারণ।”

লোকসভায় শাসক দল বিজেপির এক জনও মুসলিম সাংসদ নেই। কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও কোনও প্রতিনিধিত্ব নেই মুসলিমদের। ডেরেক বলেন, “গোটা বাজেটে ‘মাইনরিটি’ শব্দটি এক বার পাওয়া গিয়েছে। মাথায় রাখতে হবে, ওই শব্দের উল্লেখ কিন্তু কোনও সংখ্যালঘু সমাজের উন্নয়নে নেওয়া কোনও প্রকল্পের বিবরণীতে পাওয়া যায়নি। বরং ‘মাইনরিটি শেয়ার হোল্ডার’ হিসেবে ওই শব্দটি বাজেটে স্থান পেয়েছে।”

ডেরেকের দাবি, এই সরকার সংখ্যালঘু সমাজের অস্তিত্বকেই স্বীকার করতে চায় না। মুসলিমদের মতোই খ্রিস্টানদের প্রতিও একই মনোভাব পোষণ করে এই সরকার, দাবি ডেরেকের। তিনি জানান, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) ভাঙার যুক্তিকে কাজে লাগিয়ে প্রায় ২১০০ খ্রিস্টান স্কুলের অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন