Jammu and Kashmir

প্রশিক্ষণ চলাকালীন পুঞ্চে ভুলবশত গ্রেনেড বিস্ফোরণ! গুরুতর জখম ভারতীয় সেনার দুই জওয়ান

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ। এলওসি-র কাছে মালতি সেক্টরে সেনাবাহিনীর ছাউনির কাছে দুর্ঘটনার কবলে পড়েন দুই সেনাকর্মী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৮:৩৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রশিক্ষণ এবং মহড়া চলাকালীন দুর্ঘটনাবশত একটি গ্রেনেড বিস্ফোরণ হয়। সেই দুর্ঘটনায় ভারতীয় সেনার দুই সদস্য গুরুতর জখম হয়েছেন বলে খবর। দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে।

Advertisement

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ। এলওসি-র কাছে মালতি সেক্টরে সেনাবাহিনীর ছাউনির কাছে দুর্ঘটনার কবলে পড়েন দুই সেনাকর্মী। ওই এলাকায় সেনা সদস্যেরা নিয়মিত প্রশিক্ষণ এবং গ্রেনেড চালানোর মহড়া দেন। রোজকার মতো শুক্রবারও মহড়া চলছিল। সে সময় আচমকাই একটি গ্রেনেড ফেটে যায়। আহত দুই সেনাকর্মীকে অবিলম্বে পুঞ্চের ৪২৫ ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা জানান, দুই সেনাকর্মীর আঘাতই গুরুতর। সেই কারণে দ্রুত দু’জনকে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে উধমপুরের নর্দার্ন কমান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত দুই জওয়ানের একজন বিহার ব্যাটালিয়নের ল্যান্স নায়েক রবীন্দ্র ভেরা এবং অন্য জন অগ্নিবীর শক্তিপ্রসাদ। আপাতত উধমপুরের নর্দার্ন কমান্ড হাসপাতালে দু’জনের চিকিৎসা চলছে। অন্য দিকে, কী ভাবে গ্রেনেড ফাটল, তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement