Rajnath Singh

অস্বাভাবিকই এখন স্বাভাবিক: রাজনাথ

এই অনিশ্চয়তার সরাসরি প্রভাব পড়ে অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের উপরে। বিশ্বে অস্বাভাবিক অবস্থা চলছে।

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৮:৫৯
Share:

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

পশ্চিম এশিয়ায় যা ঘটছে তা খুবই অস্বাভাবিক। কিন্তু এখন অস্বাভাবিক পরিস্থিতিই স্বাভাবিক হয়ে যাচ্ছে বলে মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রীরাজনাথ সিংহ।

আজ কলকাতায় এক অনুষ্ঠানে রাজনাথ বলেন, ‘‘পুরনো ধারণা, বিশ্বের পুরনো ব্যবস্থা দ্রুত বদলে যাচ্ছে। এই অনিশ্চয়তাগুলি আমাদের বুঝতে হবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিই এর বড় উদাহরণ। পশ্চিম এশিয়া ও আমাদের প্রতিবেশী বলয়ে ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে মন্তব্য করা খুবই কঠিন।’’

আমেরিকা ও ইজ়রায়েলের সঙ্গে লড়াইয়ের জেরে আপাতত হরমুজ় প্রণালী বন্ধ রেখেছে ইরান। ওই প্রণালী দিয়ে বিশ্বের তেলবাহী জাহাজের বড় অংশ যাতায়াত করে। ফলে গোটা বিশ্বে তেল ও গ্যাসের সঙ্কট দেখা দিতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। এ দিন রাজনাথ বলেন, ‘‘হরমুজ় প্রণালী ও পারস্য উপসাগরীয় এলাকা বিশ্বের শক্তিসম্পদের নিরাপত্তার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ওই এলাকায় অশান্তি দেখা দিলে তার সরাসরি প্রভাব তেল ও গ্যাসের সরবরাহের উপরে পড়ে। অন্য ক্ষেত্রেও সরবরাহের ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই অনিশ্চয়তার সরাসরি প্রভাব পড়ে অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের উপরে। বিশ্বে অস্বাভাবিক অবস্থা চলছে। কিন্তু এই অস্বাভাবিক অবস্থাই এখন স্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে, যেটা খুবই উদ্বেগজনক।’’

রাজনাথের কথায়, ‘‘আগে সমুদ্রকে কেবল বাণিজ্যের মাধ্যম হিসেবে ধরা হত। কিন্তু এখন তা কৌশলগত আধিপত্যের একটি কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।’’ প্রতিরক্ষামন্ত্রীর মতে, ভূকৌশলগত সমীকরণ পরিবর্তন ও অনিশ্চয়তার মধ্যে ভারতকে জলপথে নেতৃত্ব দিতে হবে। আর সরবরাহের ব্যবস্থা ব্যাহত হওয়ার জবাব হল আত্মনির্ভরতা। তাঁর কথায়, ‘‘মহাসাগরগুলি এখন ফের বিশ্বের শক্তি ভারসাম্যের কেন্দ্র হয়ে উঠেছে। এই সময়ে জলপথে অন্যতম সক্রিয় দেশ হিসেবে ভারতের দায়িত্ব হল আত্মবিশ্বাস, ক্ষমতা ও স্পষ্ট দৃষ্টিভঙ্গির সঙ্গে নেতৃত্ব দেওয়া।’’ সংবাদ সংস্থা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন