Crime News

স্ত্রীকে বাপের বাড়ি থেকে ডেকে এনে ঝগড়া, গলা কেটে দিলেন যুবক

১৩ বছরের দাম্পত্যে ঝামেলা লেগেই থাকত। সম্প্রতি ঝগড়া করেই ওই বধূ বাপের বাড়ি চলে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে ডেকে এনে খুন করা হয় বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১২:৪২
Share:

—প্রতীকী চিত্র।

স্ত্রীকে গলা কেটে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। তাঁর স্ত্রী বাপের বাড়ি গিয়েছিলেন। গত কয়েক দিন ধরে সেখানেই থাকছিলেন। অভিযোগ, তাঁকে সেখান থেকে ডেকে এনে খুন করা হয়েছে।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের শাহজাহানপুর এলাকার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম খালিদা। ১৩ বছর আগে রাকিব নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু ১৩ বছরের এই দাম্পত্যে তাঁদের মধ্যে ঝামেলা লেগেই থাকত। প্রায়ই তাঁরা ঝগড়া করতেন বলে দাবি পড়শিদের। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও খালিদার বনিবনা ছিল না।

স্বামীর সঙ্গে ঝগড়া করেই খালিদা কিছু দিন আগে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। মাস খানেক ধরে সেখানেই থাকছিলেন। অভিযোগ, বুধবার সেখান থেকে স্ত্রীকে ডেকে আনেন রাকিব। বাড়ি ফিরেও দু’জন ঝগড়া করছিলেন। উত্তপ্ত পরিস্থিতিতে বচসা ক্রমে গড়ায় হাতাহাতিতে। এক সময় ধারালো অস্ত্র দিয়ে যুবক স্ত্রীর গলা কেটে নেন।

Advertisement

স্ত্রীকে খুন করার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন রাকিব। তাঁর সঙ্গে তাঁর পরিবারের লোকজনও ফেরার।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে। যুবকের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। মৃত তরুণীর ভাই পুলিশকে জানিয়েছেন, এর আগেও তাঁর দিদিকে খুন করার চেষ্টা হয়েছিল। রাকিব নিজের স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিলেন। কোনও ভাবে সেই পরিকল্পনা সফল হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement