৬০ কোটির জরিমানা, স্বস্তি উপহার মালিকদের

আর জেল খাটতে হবে না উপহার সিনেমা হলে অগ্নিকাণ্ডে দোষী সাব্যস্ত সুশীল এবং গোপাল আনসালকে। বুধবার উপহারের মালিক দুই ভাই সুশীল এবং গোপালকে ৩০ কোটি টাকা করে মোট ৬০ কোটি টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০২:৪৬
Share:

আর জেল খাটতে হবে না উপহার সিনেমা হলে অগ্নিকাণ্ডে দোষী সাব্যস্ত সুশীল এবং গোপাল আনসালকে। বুধবার উপহারের মালিক দুই ভাই সুশীল এবং গোপালকে ৩০ কোটি টাকা করে মোট ৬০ কোটি টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। তিন মাসের মধ্যে জরিমানার টাকা দিতে হবে।

Advertisement

১৯৯৭-এর ১৩ জুন ‘বর্ডার’ ছবিটি চলার সময় উপহারে আগুন লাগে। পদপিষ্ট এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান ৫৯ জন। জখম হন ১০০ জনেরও বেশি। সুশীল ও গোপাল জরিমানা দিয়ে ‘ছাড়’ পাওয়ায় ক্ষুব্ধ মৃতদের পরিবার। এর আগে দিল্লি হাইকোর্ট সুশীল এবং গোপালকে দোষী সাব্যস্ত করে এক বছর করে কারাদণ্ড দিয়েছিল। সুপ্রিম কোর্টও দুই ভাইকে দোষী সাব্যস্ত করে জানিয়েছিল, ‘‘অভিযুক্তরা মানুষের নিরাপত্তার দিকে নজর দেননি। তাঁরা শুধু টাকা রোজগারই
করে গিয়েছেন।’’

ইতিমধ্যেই ৭৬ বছরের সুশীল পাঁচ মাসের বেশি জেল খেটেছেন। ৬৭ বছরের গোপাল জেলে কাটিয়েছেন চার মাস। এ দিন সুপ্রিম কোর্টে সিবিআই-এর আইনজীবী হরিশ সালভে বলেন, ‘‘সুশীল এবং গোপালের জেলেই থাকা উচিত।’’ উপহার অগ্নিকাণ্ডের শিকারদের তরফে আইনজীবী কেটিএস তুলসীও দুই ভাইয়ের শাস্তি বাড়ানোর আবেদন জানান। কিন্তু এ দিন সুপ্রিম কোর্ট দুই আইনজীবীর আবেদন খারিজ করে জরিমানা করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement