ছোট পোশাক কেন, পুণের তরুণীকে মার

ভোরের আলো ফুটতে শুরু করেছিল সবে। গাড়ি করে বাড়ি ফিরছিলেন বছর বাইশের এক তরুণী। সঙ্গে ছিলেন কয়েক জন পুরুষ বন্ধু। এই ‘অপরাধে’ তরুণীকে মাঝরাস্তায় গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর করল এক দল দুষ্কৃতী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০১৬ ০৩:৪৫
Share:

ভোরের আলো ফুটতে শুরু করেছিল সবে। গাড়ি করে বাড়ি ফিরছিলেন বছর বাইশের এক তরুণী। সঙ্গে ছিলেন কয়েক জন পুরুষ বন্ধু। এই ‘অপরাধে’ তরুণীকে মাঝরাস্তায় গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর করল এক দল দুষ্কৃতী।

Advertisement

তরুণীর দাবি, ঘটনার পরে প্রাথমিক ভাবে অভিযোগ নিতেও অস্বীকার করে পুলিশ। ১ মে-র এই ঘটনার পর এক সপ্তাহ লেগে যায় এফআইআর দায়ের করতে।

তরুণী জানিয়েছেন, সে দিন ভোর সাড়ে পাঁচটায় বান্ধবীর বাড়ির একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন তাঁরা। হঠাৎই একটি গাড়ি এসে তাঁদের গাড়ির পাশাপাশি চলতে শুরু করে। সেই গাড়ি থেকে উঁকিঝুঁকি মারে কয়েক জন। তারা বলতে শুরু করে, ‘‘এত ছোট পোশাক পরে এ সময়ে মেয়েরা বেরোয় না। এটা পুণে, এখানে এ ভাবে পুরুষ সঙ্গীদের সঙ্গে ঘোরাফেরা করা যায় না....ইত্যাদি।’’

Advertisement

তাঁর অভিযোগ, বাড়ির কাছে পৌঁছে যাওয়ার পর গাড়ি থামিয়ে তাঁকে নামানোর চেষ্টা করে ওই লোকগুলি। প্রত্যেকেই মদ খেয়ে ছিল। তাঁর এক বন্ধু বাধা দিতে গেলে মার খান তিনি। অন্য লোকগুলি মেয়েটিকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারতে শুরু করে। ‘‘ভয় লাগছিল, মনে হয়েছিল এরা আমায় ধর্ষণ করবে।’’— বলেছেন তরুণী। পুলিশের ভয় দেখালে দুষ্কৃতীরা বলে, ‘‘যা খুশি করে নাও, আমাদের কেউ ছুঁতে পারবে না।’’ তরুণীকে মারধর করে, হুমকি দিয়ে চলে যায় তারা।

তরুণীর দাবি, সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ডায়াল করেন তিনি। কিন্তু কোনও উত্তর মেলেনি বলে জানিয়েছেন তিনি। পরে থানায় অভিযোগ নিতে অস্বীকারও করে পুলিশ। প্রায় এক সপ্তাহ ধরে চেষ্টা করার পর রবিবার দায়ের করা হয়েছে অভিযোগ।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এফআইআর দায়ের করতে এক সপ্তাহ দেরি হল কেন, সে বিষয়ে কোনও মন্তব্য করেনি তারা।

একই রকম হেনস্থার শিকার হয়েছেন বছর পঁয়ত্রিশের এক মহিলা। রবিবার ঠাণের ওই ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ জানিয়েছে, পাচ্ছাপুর গ্রামের রাস্তায় গাড়ি থেকে নামিয়ে ওই মহিলাকে প্রায় কুড়ি জন মিলে মারধর করে। গাড়িতে অন্য গ্রামবাসীরাও ছিলেন। তাঁদেরও মারধর করা হয়। অস্ত্র দেখিয়ে ওই মহিলাকে বিবস্ত্রও করা হয় বলে অভিযোগ। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement