তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। বাংলাদেশের নবিগঞ্জের মামুদপুরের বাসিন্দা মোহন রায় (৫৬) এবং নন্টু রায় (৩০) আগরতলা রেল স্টেশনে সন্দেহজনক ভাবে গত কাল ঘোরাঘুরি করছিলেন বলে জানা গিয়েছে। সেই অবস্থায় তাঁদের আটক করে পুলিশ। লিটন দাস (২৮) নামে আর এক বাংলাদেশি নাগরিককে শহরতলি নাগেরজলা এলাকা থেকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি বাংলাদেশের নাসিরগঞ্জে। ধৃত তিন ব্যক্তিকে আদালতে তোলা হয়েছে। এ দিকে, আজ সোনামুড়া থানা এলাকার তামসাবাড়িতে মাসুদ পারভেজ ওরফে অমিত মণ্ডল নামে এক বাংলাদেশি যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ।