আফজল গুরুর ফাঁসি হওয়ার আগে পর্যন্ত তাঁর ছেলে গালিব জানতই না, কী অপরাধে জেলে রয়েছে বাবা। ভাবত বাবা হয়তো রাগের মাথায় খুন করেছিল কাউকে। যেমনটা টিভি সিরিয়ালে দেখায়। সত্যিটা জেনেছিল ২০১৩ সালের ৯ নভেম্বর আফজল গুরুর ফাঁসির পরে। দশম শ্রেণির পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়ে সবে পাশ করেছে গালিব। বাবারই পরামর্শে রোজ প্রার্থনা করে মন শান্ত রাখে গালিব।