ডালের দাম

খুচরো বাজারে ডালের দামে রাশ টানতে এ বার চাষিদের থেকে সরাসরি ৪০ হাজার টন ডাল কিনবে কেন্দ্র। নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া। কেন্দ্র জানিয়েছে, ডাল সংগ্রহে নামবে তিনটি এজেন্সি, এনএএফই়ডি, এফসিআই এবং এসএফএসি।

Advertisement
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৫ ০১:২৮
Share:

খুচরো বাজারে ডালের দামে রাশ টানতে এ বার চাষিদের থেকে সরাসরি ৪০ হাজার টন ডাল কিনবে কেন্দ্র। নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া। কেন্দ্র জানিয়েছে, ডাল সংগ্রহে নামবে তিনটি এজেন্সি, এনএএফই়ডি, এফসিআই এবং এসএফএসি। সংগৃহীত ডাল দিয়ে তৈরি করা হবে বাড়তি মজুত ভাণ্ডার। তার পরেও যদি প্রয়োজন পড়ে তবে ডাল আমদানি করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কৃষিসচিব সিরাজ হুসেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement