দুর্ঘটনায় মারা গেলেন কলকাতার এক যুবক। কোকরাঝাড় জেলার ঘটনা। জেলার এএসপি সুরজিৎ সিংহ পানেসর জানান, ৫ জুলাই কলকাতার উল্টোডাঙা এলাকার বাসিন্দা লাল্টু দাস ও এবং তার এক বন্ধু মোটরসাইকেলে তিতাগুড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে লাল্টুবাবুরা ছিটকে পড়েন। প্রথমে তাঁদের কোকরাঝাড় রূপনাথ ব্রহ্ম হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুয়াহাটির একটি নার্সিংহোমে পাঠানো হয়। গত কাল হাসপাতালে লাল্টুবাবুর মৃত্যু হয়।