সীমানা পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে ধরেছে পুলিশ। শনিবার রাতে ধুবুরির গৌরীপুর থানার ডাঙ্গিরচর গ্রামে ঘটনাটি ঘটে। ধৃতের নাম সাহাদত আলি। তার কাছ থেকে একটি ভুয়ো ভারতীয় ভোটার পরিচয় পত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতের বাড়ি বাংলাদেশের চাকপুর জেলার কচুয়া থানার ঝুমুরিয়া গ্রামে।