ধৃত বাংলাদেশি

টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে লুকিয়ে লোকদের যাতায়াত করাত এক বাংলাদেশি দুষ্কৃতী। তাকে গ্রেফতার করল বিএসএফ। ধৃতের নাম শ্যামল পাল। বাড়ি বাংলাদেশের জকিগঞ্জে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৩
Share:

টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে লুকিয়ে লোকদের যাতায়াত করাত এক বাংলাদেশি দুষ্কৃতী। তাকে গ্রেফতার করল বিএসএফ। ধৃতের নাম শ্যামল পাল। বাড়ি বাংলাদেশের জকিগঞ্জে। গত রাতে করিমগঞ্জের শ্যামাপ্রসাদ রোড এলাকার বাসিন্দারা বিএসএফকে সঙ্গে নিয়ে ওই দুষ্কৃতীকে ধরে ফেলেন। তবে তার সঙ্গে থাকা আরও এক বাংলাদেশি দুষ্কৃতী ও এক রিকশাচালক পালায়।

Advertisement

প্রশাসনিক সূত্রে খবর, শ্যামল দীর্ঘদিন ধরেই সীমান্তে এই ‘কাজ’ করত। কয়েক বার বিএসএফ জাল পাতলেও তাকে ধরা যায়নি। গত রাতে শ্যামল এক শাগরেদের সঙ্গে রিকশায় যাচ্ছিল। বিএসএফ জওয়ানদের দেখে তারা পালাতে শুরু করে। এলাকার বাসিন্দারা শ্যামলকে ধরে ফেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement