হোটেল বিল বা বিদেশে যাওয়ার বিমান-টিকিটের দাম ৫০ হাজার টাকা হলে, তা নগদে মেটাতে প্যান নম্বর জানাতেই হবে ১ জানুয়ারি থেকে। তা দিতে হবে বাজারে নথিভুক্ত নয়, এমন সংস্থার এক লক্ষ টাকার বেশি শেয়ার কিনতেও। গয়না কেনা-সহ বাকি লেনদেন দু’লক্ষ ছুঁলেও প্যান নম্বর জমা করতে হবে। তবে ডাকঘরে ৫০ হাজারের বেশি জমায় তা আর লাগবে না। স্থাবর সম্পত্তি কিনতেও এ বার প্যান নম্বর লাগবে লেনদেন ১০ লক্ষ টাকা হলে (ছিল ৫ লক্ষ)। অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, কালো টাকা রুখতে ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনাবেচায় আয়কর ছাড়ের কথা ভাবছে কেন্দ্র। ওই কার্ড ব্যবহার বাধ্যতামূলক করার কথা ভাবা হচ্ছে লেনদেন এক লক্ষ ছাড়ালেই।