ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত জোগীর ছেলে, বিধায়ক অমিতকে ছ’বছরের জন্য বহিষ্কার করল প্রদেশ কংগ্রেস। অজিতকেও বহিষ্কার করতে চেয়ে হাইকম্যান্ডকে সুপারিশ করা হয়েছে। সম্প্রতি অভিযোগ ওঠে, বিধানসভা উপনির্বাচনে বিজেপির কাছে ঘুষ নিয়েছিলেন পিতা-পুত্র।