মাওবাদী ধৃত

তার মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। ছত্তীসগঢ়ের মাওবাদী অধ্যুষিত কাঁকের জেলায় অভিযান চালিয়ে সেই মাথাকেই পাকড়াও করল নিরাপত্তা বাহিনী। বাহিনীর এক অফিসার জানান, বিশেষ সূত্রের খবর পেয়ে তাঁরা সোমবার সন্ধ্যায় ইরাগাঁও গ্রামে ওই অভিযান চালান। সেখান থেকে ধরা পড়ে ফুলেশ্বরী পুড়ো ওরফে মায়াবতী নামে বছর সাতাশের এক মহিলা মাওবাদী। জানা গিয়েছে, রাজনন্দগাঁও এবং কাঁকের সীমানায় সক্রিয় ছিল সে।

Advertisement
শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০৩:০৬
Share:

তার মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। ছত্তীসগঢ়ের মাওবাদী অধ্যুষিত কাঁকের জেলায় অভিযান চালিয়ে সেই মাথাকেই পাকড়াও করল নিরাপত্তা বাহিনী। বাহিনীর এক অফিসার জানান, বিশেষ সূত্রের খবর পেয়ে তাঁরা সোমবার সন্ধ্যায় ইরাগাঁও গ্রামে ওই অভিযান চালান। সেখান থেকে ধরা পড়ে ফুলেশ্বরী পুড়ো ওরফে মায়াবতী নামে বছর সাতাশের এক মহিলা মাওবাদী। জানা গিয়েছে, রাজনন্দগাঁও এবং কাঁকের সীমানায় সক্রিয় ছিল সে। খুন, পুলিশের উপর হামলা, গাড়ি আটকে লুঠের মতো একাধিক ঘটনায় জড়িত মায়াবতী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement