মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ কাটলিছড়ায়

কথা রাখেননি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। হাইলাকান্দিবাসী বলছেন, কাটলিছড়াকে মহকুমা করার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা করা হয়নি। একই অভিযোগ কাটলিছড়া মহকুমা দাবি কমিটির। আজ সাংবাদিক বৈঠকে এ কথা বলেন কমিটির সদস্যরা। মহকুমা দাবি কমিটির পক্ষে সভাপতি সুশীল দেব, বাচ্চু পাল, সম্রাট দাস, মৃদুল সিংহ চৌধুরী বলেন, ‘‘গত বছর ১১ অগস্ট মন্ত্রী গৌতম রায়ের সঙ্গে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের কাছে গিয়েছিলাম।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ০৩:৩২
Share:

কথা রাখেননি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। হাইলাকান্দিবাসী বলছেন, কাটলিছড়াকে মহকুমা করার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা করা হয়নি। একই অভিযোগ কাটলিছড়া মহকুমা দাবি কমিটির। আজ সাংবাদিক বৈঠকে এ কথা বলেন কমিটির সদস্যরা। মহকুমা দাবি কমিটির পক্ষে সভাপতি সুশীল দেব, বাচ্চু পাল, সম্রাট দাস, মৃদুল সিংহ চৌধুরী বলেন, ‘‘গত বছর ১১ অগস্ট মন্ত্রী গৌতম রায়ের সঙ্গে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের কাছে গিয়েছিলাম। মুখ্যমন্ত্রী বলেছিলেন, অসমে নতুন একটি মহকুমা তৈরি হলেও সেই তালিকায় নাম থাকবে কাটলিছড়ার। কিন্তু রাজ্যে ১৫টি নতুন মহকুমা তৈরির কথা ঘোষণা করলেও, তালিকায় থাকল না কাটলিছড়ার নাম।’’ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে মহকুমা দাবি কমিটির সদস্যরা ক্ষুব্ধ। তবে তাঁরা হাল ছাড়তে নারাজ। আগামী কাল শিলচরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের হাজির থাকার কথা। সেখানে ফের তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন। প্রজাতন্ত্র দিবসের আগে কাটলিছড়াকে মহকুমা ঘোষণা করা না হলে গণ-আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে ওই কমিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement