অরুণাচল প্রদেশ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব ২১ বিধায়ক

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামলেন অরুণাচলপ্রদেশের ২১ জন কংগ্রেস বিধায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৫ ০৪:১৫
Share:

নাবাম টুকি

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামলেন অরুণাচলপ্রদেশের ২১ জন কংগ্রেস বিধায়ক।

Advertisement

মুখ্যমন্ত্রী নাবাম টুকি ৮ নভেম্বর রাজীব গাঁধী ভবনে বিধায়কদের বৈঠক ডেকেছেন। কিন্তু, প্রাক্তন মন্ত্রী তথা টুকি বিরোধী গোষ্ঠীর নেতা কালিখো পুল স্পষ্ট জানিয়ে দেন ছজন মন্ত্রীসহ ২১ জন বিধায়ক ওই বৈঠকে যাবেন না। তাঁদের কথায়, টুকির ‘অর্থহীন’ বৈঠকে গিয়ে কোনও লাভ নেই। দল বা রাজ্যকে নেতৃত্ব দেওয়ার কোনও ক্ষমতাই নেই তাঁর।

পুলসহ ২১ জন বিধায়ক এক যৌথ বিবৃতি প্রকাশ করেন। সেখানে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী থাকা বা দলের বিধায়কদের নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন টুকি। অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত।

Advertisement

রাজ্যের প্রবীণতম বিধায়ক কামেং ডোলো মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়ে প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। সম্প্রতি টুকির বিরুদ্ধে স্বৈরাচার ও কুশাসনের অভিযোগ তুলে রাজ্যের পর্যটন ও গ্রামোন্নয়নমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রয়াত মুখ্যমন্ত্রী দোর্জি খাণ্ডুর ছেলে পেমা খান্ডু।

২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস ৪২টি আসন পেয়েছিল। পরে ৫ জন পিপিএ বিধায়ক কংগ্রেসে যোগ দেন। ফলে ৬০ সদস্যের বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা দাঁড়ায় ৪৭ জন। কিন্তু, সম্প্রতি টুকি বিরোধী দুই বিধায়ক স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ায় কংগ্রেস বিধায়কের সংখ্যা এখন ৪৫। যদিও ওই দুই বিধায়কের দাবি, টুকি তাঁদের ঠকিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছিলেন। এ নিয়ে মামলাও করেছেন তাঁরা। পুলের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী গোষ্ঠীতে নাম লেখানোয় ইতিমধ্যে চার মন্ত্রীকেও সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement