মায়ের দেখভাল করা ছেলেদেরই ধর্ম— মন্তব্য করল মাদ্রাজ হাইকোর্ট।
আদালত জানিয়েছে, মাদুরাইয়ের বাসিন্দা পোন দেবকী নামের এক সত্তর বছরের এক বৃদ্ধার দেখভাল করা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বড় ছেলে। সেই মামলার শুনানি চালকালীনই এই মন্তব্য করেছেন মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের বিচারপতি এস বিমলা।