কেন্দ্রীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের বকেয়া মজুরি না পেয়ে বিডিও-সহ ভিলেজ কমিটির আধিকারিকদের তালাবন্দি করে দিল উত্তেজিত জনতা। গত কাল এডিসি ভিলেজ অফিসের কাগজপত্র ছাড়াও কিছু আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল মোহনপুরের হেজামারা ব্লকের বড়কাঁঠালিয়া এডিসি ভিলেজ। টিএসআর সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে।