শুধু অসম নয়, গোটা দেশেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে বলে মন্তব্য করলেন অসমের খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী নজরুল ইসলাম। একই সঙ্গে তিনি জানালেন, দ্রব্যমূল্য বৃদ্ধির দায় অসম সরকারের উপর চাপানো ঠিক নয়। মন্ত্রীর এই বক্তব্যে অবাক করিমগঞ্জের অনেকেই। তাঁদের কথায়, ‘‘মন্ত্রীরা বাজার করেন না। তাই জিনিসের দাম বাড়লে কতটা সমস্যা হয় তা-ও তাঁরা বুঝতে পারেন না।’’