স্ত্রী-খুনে ধৃত

স্ত্রীর লাগাতার অসুখে বিরক্ত হয়ে গিয়ে তাঁর গলা টিপে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে সোমবার বোকারোর জরিডিহ গ্রামে। নিহতের নাম ডলি বর্ণবাল (২৩)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৬
Share:

স্ত্রীর লাগাতার অসুখে বিরক্ত হয়ে গিয়ে তাঁর গলা টিপে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে সোমবার বোকারোর জরিডিহ গ্রামে। নিহতের নাম ডলি বর্ণবাল (২৩)। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, টানা কয়েক মাস ধরে ডলি অসুস্থ ছিলেন। আজ সকালে ডলির দেহ পাওয়া যায় তাঁর শোয়ার ঘরে। তাঁর গলায় আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনার পরে ডলির স্বামী রাজেশ পালিয়ে গিয়ে ওই গ্রামেরই অন্য একটি বাড়িতে লুকিয়ে ছিল। সেখান থেকে রাজেশকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, রাজেশ জেরায় তাঁদের কাছে স্বীকার করেছে যে, অনেক দিন ধরে তাঁর স্ত্রী অসুস্থ থাকায় বিরক্ত হয়ে আজ ভোরে সে তাঁকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement