Anti Ageing Skin Product

ঘরোয়া ফেসপ্যাক বানানোর সময় নেই? বার্ধক্যের ছাপ রুখতে সাহায্য করবে ৩ প্রসাধনী

ত্বকের বার্ধক্য বা এজিং রোধ করার জন্য হাজারো পণ্য বাজারে থাকলেও, চর্মরোগ বিশেষজ্ঞরা মূলত তিনটি প্রধান উপাদানের ওপর সবচেয়ে বেশি জোর দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৪
Share:

ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ প্রসাধনী ছবি : সংগৃহীত।

দই-হলুদ-চন্দন-মধু ভাল। প্রাকৃতিক ওই সমস্ত উপাদান দিয়ে ত্বকের যত্ন নিলে পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কাও কম। কিন্তু অনেকেরই ব্যস্ত জীবন সেই বাড়তি সময়টুকু দেয় না যে আপনি ঘরে শান্ত মনে বসে নিজের জন্য ঘরোয়া উপকরণ দিয়ে প্যাক তৈরি করবেন। ত্বকের যত্নের অনেকটাই স্নানঘরে শুরু হয়ে সেখানেই শেষ হয়ে যায়। বাকি থাকে ঘুমনোর আগে মুখ ধুয়ে ক্রিম মাখার মতো কিছু সাধারণ অভ্যাস। এদিকে বয়স বাড়ছে। তার ছাপও পড়ছে মুখে। সহজ পন্থায় ত্বক থেকে বয়সের ছাপ মুছে ফেলতে চাইলে ঘরোয়া প্যাকের বিকল্প কী? বাজারে অনেক রকম পণ্য পাওয়া যায়। তবে ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য তিনটি জিনিসে মন দিতে পারেন।

Advertisement

১. সানস্ক্রিন

এটিই হলো বার্ধক্য রোধের এক নম্বর হাতিয়ার। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন নষ্ট করে দেয়, যার ফলে বলিরেখা এবং পিগমেন্টেশন দেখা দেয়। এ যুগে ডিজিটাল এজিংও হচ্ছে। ফোন, ল্যাপটপ, কম্পিউটারের ব্লু লাইট নষ্ট করছে কোলাজেন। উপযুক্ত সানস্ক্রিন সেই সমস্যা দূরে রাখবে।

Advertisement

মনে রাখুন: দিনের বেলা ঘরের ভেতরে থাকলেও অন্তত এসপিএফ ৩০ মানের সানস্ক্রিন ব্যবহার করুন।

২. রেটিনল

Advertisement

ত্বকের যত্নে রেটিনলকে বলা হয় 'গোল্ড স্ট্যান্ডার্ড'। এটি মূলত ভিটামিন-এ এর একটি রূপ।এটি ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে । এটি সূক্ষ্ম রেখা এবং বলিরেখা দূর করতে অত্যন্ত কার্যকরী।

মনে রাখুন: রেটিনল শুধুমাত্র রাতে ব্যবহার করতে হয়। শুরুতে সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করে ধীরে ধীরে ত্বকের সহ্যক্ষমতা অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন।

৩. ময়েশ্চারাইজার

যেকোনও ময়েশ্চারাইজ়ার নয়। এমন ক্রিম যাতে হ্যালুরোনিক অ্যাসিড বা সেরামাইড রয়েছে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বক আর্দ্রতা হারাতে থাকে, যা বলিরেখাকে আরও স্পষ্ট করে তোলে। হ্যালুরোনিক অ্যাসিড ত্বককে ভেতর থেকে হাইড্রেট রাখে এবং সেরামাইড ত্বকের বাইরের সুরক্ষা স্তর মজবুত করে। ত্বক আর্দ্র থাকলে তা অনেক বেশি টানটান ও সতেজ দেখায়।

মনে রাখুন: ত্বক ভেজা থাকা অবস্থায় ময়েশ্চারাইজার লাগালে তা বেশি কার্যকর হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement