DIY Herbal Shampoo

একই শ্যাম্পু সকলের জন্য নয়, চুলের ধরন বুঝে বানিয়ে নিন বাড়িতেই, শিখুন পদ্ধতি

কারও চুল কোঁকড়ানো, কারও স্ট্রেট। চুলের ধরন সকলের এক রকম নয়। তাই শ্যাম্পুও একরকম হওয়া উচিত নয়। কার চুলে কেমন শ্যাম্পু জরুরি, তা জেনে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫০
Share:

চুলের ধরন বুঝে প্রাকৃতিক উপকরণে শ্যাম্পু বানিয়ে নিন বাড়িতেই। ছবি: ফ্রিপিক।

সব ত্বকের জন্য যেমন সমস্ত প্রসাধনী ঠিক নয়, তেমনটা প্রযোজ্য শ্যাম্পুর ক্ষেত্রেও। চুলের ধরন বুঝেই শ্যাম্পু বেছে নেওয়া উচিত। অথচ, তেমনটা হয় না বেশির ভাগ সময়েই। বাড়িতে একই শ্যাম্পু ব্যবহার করেন সকলে। কিন্তু সেটি কি আপনার চুলের জন্য যথাযথ? হতেই পারে, অন্য শ্যাম্পু ব্যবহার করলে আরও ভাল ফল পাবেন। সে সব বিচার করেই শ্যাম্পু ব্যবহার করা উচিত। তবে বাজারচলতি শ্যাম্পুতে নানা রাসায়কি থাকে। তাই প্রাকৃতিক উপকরণে শ্যাম্পু বানিয়ে নিতে পারেন বাড়িতেই।

Advertisement

চুলের ধরন বুঝে কেমন শ্যাম্পু বানাবেন?

চুলে তৈলাক্ত ভাব বেশি হলে

Advertisement

এমন শ্যাম্পু ব্যবহার করতে হবে যা মাথার ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং চুল নরম ও মসৃণ রাখে।এর জন্য প্রয়োজন আধ কাপের মতো বেবি শ্যাম্পু, ২ চামচ অ্যালো ভেরা জেল, ১ চামচ লেবুর রস। সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন। চুলে লাগিয়ে ২-৩ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

রুক্ষ চুলের জন্য

চুলের যত্নে রিঠা, আমলকি, শিকাকাইয়ের মতো ভেষজের ব্যবহার নতুন নয়। এই তিন উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন প্রাকৃতিক শ্যাম্পু। প্রথমে পাত্রে জল নিয়ে তার মধ্যে ৫টি রিঠা, ৬টি শিকাকাই ও ৪টি আমলকি ভিজিয়ে রাখতে হবে। অন্তত পক্ষে ১০ ঘণ্টা ভিজিয়ে রাখলে ভাল হয়। সে ক্ষেত্রে রাতে ভিজিয়ে রাখাই ভাল। পরের দিন ভেজানো রিঠা, আমলকি এবং শিকাকাইয়ের মিশ্রণ ভাল করে ফুটিয়ে নিন। তার পর ঠান্ডা হতে দিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে মিশ্রণের মধ্যে থেকে রিঠা, আমলকি এবং শিকাকাই ছেঁকে আলাদা করে নিন। এ বার মিক্সিতে ওই অবশিষ্টাংশ ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে চুল নরম ও মসৃণ হবে।

খুশকি দূর করবে

২ চামচ অ্যালো ভেরা জেল বা অ্যালো ভেরা শাঁসের সঙ্গে ২ চামচ লেবুর রস মিশিয়ে নিন ভাল করে। এ বার মিশ্রণটি মাথায় মেখে ভাল করে মালিশ করুন। আধ ঘণ্টা রেখে চুল ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলেই সুফল পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement