Soft plump lips for men

শাহরুখ খানের মতো ঠোঁট চান? কাজের ব্যস্ততার ফাঁকে পুরুষেরা ঠোঁটের যত্ন নেবেন কী ভাবে?

ত্বক-ঠোঁট ইত্যাদির যত্ন নেওয়ার ব্যাপারে পুরুষেরা ততটা আগ্রহী হন না সচরাচর। ত্বকের ক্ষেত্রে দরকার পড়েও না তেমন। কারণ, পুরুষের ত্বকের স্তর অনেক বেশি পুরু হয়। কিন্তু ঠোঁট শুকিয়ে যাওয়া বা ফেটে যাওয়ার সমস্যায় সারা বছর ভোগেন অধিকাংশ পুরুষই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৩
Share:

ছবি : সংগৃহীত।

সুন্দর ঠোঁটের তারকা বললে সবার আগে হলিউডের এক নায়িকার কথা মনে পড়ে। তিনি অ্যাঞ্জেলিনা জোলি। তবে বলিউডে তাঁকে টক্কর দেওয়ার মতো এক নায়ক রয়েছেন। তিনি হিন্দি সিনেমার চির ‘রোম্যান্টিক হিরো’ শাহরুখ খান। শাহরুখের ঠোঁটের নিখুঁত আকার এবং রঙের অনেকটাই হয়তো জন্মগত, কিন্তু তাতে যে আকর্ষণীয় ‘প্লাম্প’ বা ফোলা ভাব তা যত্ন ছাড়া বজায় রাখা যায় না। তবে চাইলে শাহরুখ কেন, উপযুক্ত যত্ন নিয়ে ঠোঁটের আকর্ষণ বাড়িয়ে নিতে পারেন যে কোনও পুরুষই।

Advertisement

এমনিতে ত্বক-ঠোঁট ইত্যাদির যত্ন নেওয়ার ব্যাপারে পুরুষেরা ততটা আগ্রহী হন না সচরাচর। ত্বকের ক্ষেত্রে দরকার পড়েও না তেমন। কারণ, পুরুষের ত্বকের স্তর অনেক বেশি পুরু হয়। কিন্তু ঠোঁট শুকিয়ে যাওয়া বা ফেটে যাওয়ার সমস্যায় সারা বছর ভোগেন অধিকাংশ পুরুষই। তাঁরাও পেলব, নরম এবং আকর্ষণীয় ঠোঁটের অধিকারী হতে পারেন ইচ্ছে করলে। তার জন্য কাজের ব্যস্ততার ফাঁকেই যত্ন নেওয়া সম্ভব। কী ভাবে নেবেন, জেনে নিন।

১. নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার

Advertisement

অনেক পুরুষই লিপবাম ব্যবহার করতে দ্বিধা করেন, কিন্তু ঠোঁট ভাল রাখতে এর জুড়ি নেই। তা ছাড়া ছেলেদের জন্য আলাদা রংহীন এবং গন্ধহীন লিপবাম পাওয়া যায়। তবে লিপবাম কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন— ১. এসপিএফ যুক্ত লিপবাম বেছে নিন। এটি সূর্যের আলো থেকে ঠোঁটকে রক্ষা করবে। যদি রোদে বেশি সময় বাইরে কাটান, তবে অবশ্যই একটি এসপিএফ ১৫ বা তার বেশি মানের লিপবাম সঙ্গে রাখুন। এ ছাড়া রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলেও তা ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে দারুণ কাজ করে।

২. প্রচুর পরিমাণে জল পান করুন

ঠোঁট ফাটার অন্যতম প্রধান কারণ হলো ডিহাইড্রেশন বা জলাভাব। শরীর ভিতর থেকে আর্দ্র থাকলে ঠোঁট ফাটার প্রবণতা অনেক কমে যায়। তাই দিনে অন্তত ৮-১০ গ্লাস জল পান করার চেষ্টা করুন।

৩. মৃত কোষ দূর করা

ঠোঁটের ওপর জমে থাকা শুকনো চামড়া বা মৃত কোষ সরিয়ে ফেললে ঠোঁট সতেজ থাকে। তার জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। চিনি ও সামান্য তেল বা মধু মিশিয়ে সপ্তাহে ১-২ বার ঠোঁটে আলতো করে ঘষুন। ২-৩ মিনিট পরে ধুয়ে ফেলুন। অথবা নরম দাঁত মাজার পর নরম ব্রাশ দিয়ে খুব হালকা ভাবে ঠোঁট ঘষলেও মৃত কোষ পরিষ্কার হয়ে যায়। ঠোঁট নরম হয়।

৪. কিছু বদভ্যাস ত্যাগ করুন

জিভ দিয়ে ঠোঁট ভেজানো। জলতেষ্টা পেলে বা শরীরে আর্দ্রতার অভাব হলে ঠোঁট শুকিয়ে যায়। তখন অজান্তেই ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নেন অনেকে। এই অভ্যাস থাকলে ঠোঁট ফাটার সমস্যা কমানো মুশকিল। কারণ, লালায় থাকা এনজাইম ঠোঁটকে বেশি শুষ্ক করে দেয়। এ ছাড়া ধূমপানের অভ্যাস থাকলেও ঠোঁট ফাটতে পারে। ঠোঁটের স্বাভাবিক রং নষ্ট হতে পারে। তাই ঠোঁট ভাল রাখতে চাইলে ধূমপান কমান।

৫. প্রাকৃতিক সমাধান

বাড়িতে থাকা কিছু উপাদান ব্যবহার করতে পারেন। যেমন মধু। রাতে ঘুমোনোর আগে ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। অথবা আঙুলে সামান্য নারকেল তেল নিয়ে ঠোঁটে মালিশ করলে দ্রুত রুক্ষতা দূর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement