Remedies for dark neck

সাবান দিয়ে ঘষেও ঘাড়ের কালচে ছোপ যাচ্ছে না? ২ মিনিটেই কী ভাবে করবেন মুশকিল আসান

এ বার পুজোর শাড়ির সঙ্গে ব্লাউজের নানা রকম কারসাজি নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করার ইচ্ছা। কোনওটা হল্টার, কোনও ডিপ নেক, কোনওটা আবার স্ট্র্যাপলেস। কিন্তু সমস্যা হল গলা, ঘাড়ের কালচে ছোপ। কী ভাবে ঘরেই করবেন সমস্যার সমাধান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৯:৫৫
Share:

ঘাড়ের কালচে দাগ কী ভাবে দূর করবেন? ছবি: শাটারস্টক।

পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। একটু একটু করে কেনাকাটাও করতে শুরু করেছেন। এ বার পুজোর শাড়ির সঙ্গে ব্লাউজের নানা রকম কারসাজি নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করার ইচ্ছা। কোনওটা হল্টার, কোনও ডিপ নেক, কোনওটা আবার স্ট্র্যাপলেস। কিন্তু সমস্যা হল গলা, ঘাড়ের কালচে ছোপ। দেহের বাকি অংশের সঙ্গে নির্দিষ্ট এই অংশের রং কোনও ভাবেই মেলে না। লোকের সামনে অস্বস্তিতে পড়তে হয়। গলাবন্ধ পোশাক পরে, চুল খুলে কালচে দাগ ঢাকতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই গলাবন্ধ পোশাক পরলে গলায় ঘষা লাগে। সেখান থেকেও দাগ পড়তে পারে। এ ছাড়াও শারীরিক নানা কারণেও গলায় এবং ঘাড়ে কালচে ছোপ পড়ে। নামীদামি ক্রিমে কাজ না হলেও বাড়ির টোটকাতেই দু’মিনিটেই হবে সমাধান।

Advertisement

১) বেসন

বেসনের সঙ্গে অল্প গুঁড়োহলুদ এবং টক দই মিশিয়ে ঘাড়ে, গলায় মেখে রাখলে ধীরে ধীরে এই দাগ মিলিয়ে যাবে। সপ্তাহে দু’-তিন দিন এই প্যাক ব্যবহার করলেই তফাত নজরে পড়বে।

Advertisement

২) অ্যালো ভেরা

বাজার থেকে অ্যালো ভেরা জেল কিনুন অথবা গাছের পাতা কেটে শাঁস বার করে নিন। যে কোনও একটি জিনিস নিয়মিত ঘাড়ে আর গলায় ঘষতে পারলে দাগ দূর হয়ে যাবে। অ্যালো ভেরার মধ্যে বিশেষ এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, যা ত্বকে পিগমেন্টেশন সৃষ্টিকারী উৎসেচকের ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারে।

৩) আলুর রস

দাগছোপ দূর করার ক্ষেত্রে আলুর রস কিন্তু দারুণ উপকারী। ত্বক যদি স্পর্শকাতর হয়, সে ক্ষেত্রে সামান্য গোলাপজল মিশিয়ে নিতে পারেন। নিয়মিত ব্যবহারে গলা, ঘাড়ের কালচে ছোপ নির্মূল হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement