Calendula Balm

বাড়িতে ক্যালেন্ডুলা ফুল ফুটেছে? শীতে ত্বকের যত্নে তা দিয়েই বানিয়ে ফেলতে পারেন বাম

শীতে ত্বকের যত্ন নেবে ক্যালেন্ডুলা বাম। বাগানের টাটকা ফুল দিয়ে সহজে কী ভাবে বানাবেন এটি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:০৯
Share:

ক্যালেন্ডুলা ফুল দিয়ে বাড়িতে কী ভাবে বাম বানাবেন? ছবি: ফ্রিপিক।

শীতের মরসুমে অনেকেই শখে বাগানে ক্যালেন্ডুলা ফুল লাগান। হলুদ, সাদা, গোলাপি, লাল রকমারি রঙের ক্যালেন্ডুলা ফুটলে বদলে যায় বাগনের রূপই। তবে এই ক্যালেন্ডুলাই কিন্তু রূপচর্চায় কাজে আসে।

Advertisement

ত্বকের আর্দ্রতা রক্ষায়, একজ়িমা প্রতিরোধে, ক্ষত সারাতে কাজে আসে ক্যালেন্ডুলা। বিভিন্ন সময়ে ক্যালেন্ডুলা নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা হয়েছে। তাতেই দেখা গিয়েছে সূর্যের ক্ষতিকর বেগনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে, ছোটখাটো ক্ষত, সংক্রমণ ঠেকাতে কার্যকর ফুলটি। ক্যালেন্ডুলার পাপড়িতে রয়েছে ফ্ল্যাভোনয়েডস, যাতে থাকে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান।

শীতে ঠোঁট হোক বা গোড়ালি ফাটা, ডায়পারের কারণে র‌্যাশ, ত্বকের সংক্রমণ রুখতে কার্যকর ক্যালেন্ডুলার তেল, বাম। বাড়িতে যদি ক্যালেন্ডুলা ফুল থাকে তা দিয়ে বানিয়ে নিতে পারেন বাম। শীতের ত্বকের যত্ন নেবে এই উপাদানটি।

Advertisement

উপকরণ

ক্যালেন্ডুলা ফুল

Advertisement

অলিভ অয়েল

বি ওয়্যাক্স

কোকো বাটার

পদ্ধতি

ক্যালেন্ডুলা ফুল ধুয়ে শুকিয়ে নিন। একটি কাচের পাত্রে যে কোনও রকম কেরিয়ার অয়েলে (অলিভ অয়েল, গ্রেপসিড অয়েল) ফুল ডুবিয়ে রাখুন। কাচের পাত্র ২-৩ সপ্তাহ রোদ আসে এমন স্থানে রাখতে হবে। তা হলেই পাওয়া যাবে ক্যালেন্ডুলা অয়েল।

দ্বিতীয় ধাপে বিওয়্যাক্স গলিয়ে নিতে হবে। একটি পাত্রে জল ফুটতে দিন। তার উপর একটি পাত্রে বিওয়্যাক্স নিন। গরমে সেটি গলে গেলে মিশিয়ে নিন কোকো বা শিয়া বাটার। মিশ্রণটি ক্যালেন্ডুলা অয়েলে মিশিয়ে শিশি বা কৌটোয় ভরে দিন। ঠান্ডা হলেই তা জমাট বেঁধে যাবে। তৈরি হবে ক্যালেন্ডুলা বাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement