New Saree Drapping Style

শাড়ি পরেছেন,সঙ্গে ওড়নাও নিয়েছেন! গরমের দিনে জাহ্নবীর ফুরফুরে সাজে মুগ্ধ ফ্যাশনিস্তারা

শাড়ি পরলেই হল না। সেই শাড়ি কায়দা করে পরতেও জানতে হয়। তরুণ প্রজন্মের নায়িকা জাহ্নবী কপূর সম্প্রতি শাড়ি পরেছেন, তবে ভিন্ন কায়দায়। যাা মনে ধরেছে ফ্যাশনিস্তাদেরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৯:১৮
Share:

জাহ্নবী কপূর। ছবি: ইনস্টাগ্রাম।

নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে যে সব অভিনেত্রী শাড়িতে নজর কাড়েন, তার মধ্যে অন্যতম জাহ্নবী কপূর। পশ্চিমি পোশাকে তিনি যেমন স্বচ্ছন্দ বোধ করেন, শাড়িতেও ততটাই মোহময়ী হয়ে ওঠেন তিনি। সম্প্রতি দক্ষিণী ছবি ‘পেড্ডি’র প্রচার উপলক্ষে নীলরঙা শাড়িতে অপ্সরার সাজে ধরা দিলেন তিনি।

Advertisement

জাহ্নবীর পরনে আকাশি রঙের শিফন শাড়ি। সেই শাড়ি পরার কায়দা খুবই সাধারণ অথচ নজরকাড়া। একটি আকাশি ব্রালেট ব্লাউজ়ের সঙ্গে শিফন শাড়িটি স্টাইল করেছেন জাহ্নবী। পোশাকশিল্পী মণীশ মলহোত্রের নকশা করা শাড়িতে একেবারে অপরূপা নায়িকা।

ফুরফুরে সাজে জাহ্নবী। ছবি: ইনস্টাগ্রাম।

গরমের দিনে কোনও নিমন্ত্রণ এলেই মাথায় চিন্তার ভাঁজ পড়ে যায়, কী পোশাক প়়রবেন সেই ভেবে। সাজ হবে সুন্দর, অথচ একেবারেই কষ্ট হবে না— এমন কিছু পরতে চাইলে জাহ্নবীর মতো একরঙা ওম্ব্রে এফেক্ট যুক্ত শিফন শাড়িতে হয়ে উঠতে পারেন অনন্যা।

Advertisement

জাহ্নবীর সাজে টুইস্ট

তবে কেবল শাড়ি পরেই থেমে যাননি জাহ্নবী। সেই শাড়িতে তিনি যে ভাবে স্টাইল করেছেন, তা দেখার মতো। শাড়ির সঙ্গে জাহ্নবী একটি নীলরঙা ওড়নাও নিয়েছিলেন। এই ওড়না যেন জাহ্নবীর মনোটোন লুককে সম্পূর্ণ করেছে। গোটা সাজের মধ্যেই যেন কোথাও রেট্রো লুক রয়েছে। খুব সাধারণ সেজেও কী ভাবে নজরকাড়া যায়, সে ব্যাপারে সিদ্ধহস্ত জাহ্নবী। নায়িকার এ বারের সাজটিও সেই কথাই প্রমাণ করেছে।

অল্প মেকআপেই মোহময়ী জাহ্নবী। ছবি: ইনস্টাগ্রাম।

মেকআপ নিয়ে জাহ্নবী কখনওই পরীক্ষা নিরীক্ষা করেন না। গ্লসি লিপ, হালকা আই মেকআপ, শিমারি মেকআপ লুক, স‌ঙ্গে পনিটেল— ব্যস ওইটুকুতেই সাজ সেরেছেন তিনি। বাহারি গয়না নয়। কানে স্টাড আর হাতে ব্রেসলেট দিয়েই বিশেষ‌ দিনে সেজেছেন নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement