Tips to Remove Facial Hair

ব্যথা লাগবে না, ত্বকের ক্ষতিও হবে না, তিন উপকরণ দিয়েই বানান প্যাক, উঠবে মুখের লোম

মুখের লোম তুলুন প্রাকৃতিক উপাদানে বিনা কষ্টেই। বানিয়ে ফেলুন এমন এক প্যাক, যা মুখের ময়লা তোলার পাশাপাশি রোমও তুলবে।

Advertisement
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৩
Share:

মুখের লোম তোলার সহজ পন্থা।

মুখে লোমের আধিক্য থাকলে তা মোটেই ভাল দেখায় না। তার উপর সুন্দর করে রূপটান করতে গেলেও বাধা হয়ে দাঁড়ায় অবাঞ্ছিত লোম। কেউ রেজ়ার দিয়ে আবার কেউ মোমের ব্যবহারে রোম তোলেন। অনেকে সুতো দিয়ে ভ্রু তোলার কায়দায় লোম তোলেন। কিন্তু এই পদ্ধতি কষ্টকর।

Advertisement

তার চেয়ে বরং মুখের লোম তুলুন প্রাকৃতিক উপাদানে বিনা কষ্টেই। বানিয়ে ফেলুন এমন এক প্যাক, যা মুখের ময়লা তোলার পাশাপাশি রোমও তুলবে।

উপকরণ

Advertisement

ডিমের সাদা অংশ

আধ-চা চামচ চিনি এবং এক চা-চামচ কর্নফ্লাওয়ার।


পদ্ধতি: তিনটি উপকরণ মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ভ্রু এবং চুলের অংশ বাদ দিয়ে সেটি লাগিয়ে নিন। চোখের চারপাশে এটি দেওয়া যাবে না। এই ভাবে মুখে লাগিয়ে রাখুন যত ক্ষণ না সেটি ভাল করে শুকিয়ে যাচ্ছে। একটু মোটা করে মিশ্রণটি লাগান। এটি শুকিয়ে গেলে আঙুলের সাহায্যে টান দিন।শুকনো ডিমের পরত চামড়া থেকে ধীরে ধীরে উঠে যাবে, তার সঙ্গে উঠে আসবে লোমও।এর পর খুব ভাল করে মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার মালিশ করে নিন। দু’সপ্তাহে একদিন এই পন্থা অনুসরণ করলেও, মুখে বাড়তি লোম কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement