Makeup Tips

অফিস থেকে বেরিয়েই ডেটে যাবেন, কম সময়ে কী ভাবে রূপটান করলে সঙ্গী চোখ ফেরাতে পারবেন না

অফিস সেরেই ডেটে যেতে হবে। হাতে সময়ও কম। তাড়াহুড়োতে সাজগোজ করতে গিয়ে মেকআপ ঘেঁটে যেতে পারে। তাই কম সময়েও কী ভাবে সাজলে মোহময়ী লাগবে, তা জেনে রাখা ভাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৩
Share:

কম সময়ে রূপটানের কিছু কৌশল। ছবি: ফ্রিপিক।

প্রেমের উৎসবে গা ভাসাতে ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় তুঙ্গে। অফিস থেকে বেরিয়েই সঙ্গীর সঙ্গে নৈশভোজে যাবেন। রূপটান করার তেমন সময় নেই। তবে বাহারি সাজগোজের সঙ্গে মেকআপ খুবই জরুরি। রূপটানেও থাকা চাই নতুনত্ব।কম সময়ে নিখুঁত রূপটান করতে চাইলে তার কিছু কৌশল জেনে রাখা জরুরি। মেকআপ এমন হবে যা সহজে ঘাঁটবে না, আবার পরিপাটিও হবে।

Advertisement

ধাপে ধাপে রূপটান

ক্লিনজ়িং ও ময়েশ্চারাইজ়িং

Advertisement

মুখের ক্লান্তি কাটানোর প্রথম শর্ত হল পরিষ্কার মুখ। ভাল করে মুখ পরিষ্কার না করলে সারা দিনের তেল, ধুলো-ময়লা মুখে জমে থাকবে। তার উপর মুখে যা-ই মাখুন না কেন, ত্বকের জেল্লা ফুটবে না। তাই মেকআপের আগে একটি ওয়েট টিস্যু বা ফেস ওয়াইপ দিয়ে মুখটা মুছে নিন। এরপর একটি ভাল ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এটি আপনার ত্বককে নিমেষেই সতেজ করে তুলবে।

বিবি ক্রিম

ভারী ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম ব্যবহার করতে পারেন। টি আঙুল দিয়েই দ্রুত ব্লেন্ড করা যায় এবং ত্বক খুব উজ্জ্বল দেখায়। মুখের খুঁত ঢাকার কাজ ভালই করতে পারে এই ক্রিম।

হাইলাইটার ব্যবহার করুন

সাজগোজের পর কপালে, নাকের উপর হালকা করে একটু হাইলাইটার ব্যবহার করতে পারেন। বেশ চকচকে দেখাবে। চকচকে দেখানোর জন্য আরও একটি কাজ করতে পারেন। মেকআপের শুরুতেই ব্যবহার করুন স্ট্রোব ক্রিম বা ফেস সিরাম। মেকআপও বেশ ভাল বসবে।

চোখের সাজ

চোখের উপর ও নীচে হালকা করে কাজল লাগান। ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কাজলটি চোখের উপরের পাতার সঙ্গে মিলিয়ে নিন। আইশ্যাডো ছাড়া ‘স্মোকি আই’ করতে চাইলে এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজল চোখের পাতার উপরে ঘন থেকে ক্রমশ হালকা হয়ে মিলিয়ে যাবে।

তার পর ব্রাশ বা তুলির সাহায্যে নীচের অংশেও কাজল হালকা করে মিশিয়ে নিতে হবে। তবে চোখ যদি আরও সুন্দর, টানা টানা দেখাতে চান, তা হলে চোখের নীচে বাইরের কোনা থেকে উপরের পাতার কোনা পর্যন্ত জেল লাইনার বা কাজল পেনসিলের সাহায্যে ‘উইং’ বা ডানার মতো আকার দিতে পারেন।

ঠোঁট রাঙান গাঢ় লিপস্টিকে

প্রথমেই ঠোঁটে ভাল করে লিপ বাম লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে টিস্যু দিয়ে চেপে অতিরিক্ত লিপ বাম শুষে নিন। ভালবাসার দিনে ঠোঁট রাঙান গাঢ় লালে। তবে লিপস্টিক পরার আগে লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement