Sun Burn

রোদ নেই, তবুও কি সূর্যের তাপে পুড়তে পারে ত্বক, মুখ হারাতে পারে স্বাভাবিক ঔজ্জ্বল্য?

রোদ নেই বলে কতটা স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারেন? মেঘলা দিনে কেমন হবে ত্বকের সুরক্ষা বর্ম?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৫:৪২
Share:

রোদ না থাকলে কি রোদে ত্বক কালো হওয়ারও ভয় নেই? ছবি: এআই সহায়তায় প্রণীত।

চড়া রোদে বেরোনোর আগে সানস্ক্রিন, ছাতা, টুপি— রীতিমতো সুরক্ষাবর্মে মুড়ে ফেলেন নিজেকে। ভয়, রোদের তাপে কালচে হবে ত্বক। সূর্যের ক্ষতিকর রশ্মি পুড়িয়ে দেবে মুখ-হাত। কিন্তু আকাশে মেঘ জমলেই, মনে থাকে না এমন কোনও সুরক্ষা বর্মের কথা। রোদ নেই, তাই রোদের প্রভাব নেই, ভাবছেন কি তেমনটাই? ভুল হচ্ছে কিন্তু সেখানেই।

Advertisement

আকাশ কালো মেঘে ঢেকে গেলেও সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব কিন্তু কমে না। সূর্যরশ্মি হয় দুই ধরনের। ইউভিএ এবং ইউভিবি। রোদের দেখা নেই এমন দিনেও ৮০ শতাংশ অতি বেগনি রশ্মি ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে। ইউভিএ-র প্রভাবে ত্বক বুড়িয়ে যায়, দীর্ঘ সময় ইউভিএ ত্বকে লাগলে বলিরেখা পড়তে পারে দ্রুত।অন্য দিকে, রোদে পোড়া কালো ছোপ অর্থাৎ সানবার্নের নেপথ্যে থাকে ইউভিবি। রোদ ঝলমলে দিনে ত্বকের সুরক্ষা নিয়ে সকলে সচেতন হলেও, মেঘলা দিনের বিপদও কম নয়।

ত্বকের সুরক্ষায় কী করণীয়

Advertisement

সানস্ক্রিন হতে পারে সুরক্ষাবর্ম। তবে শুধু ক্রিম ত্বককে সূর্যের ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে না। চিকিৎসকেরা বলছেন, রোদ চড়া থাক বা হালকা, মেঘ-বৃষ্টি যাই হোক, দিনের বেলা সানস্ক্রিনের সুরক্ষা বর্ম জরুরি। কারণ, ক্ষতিকর অতি বেগনি রশ্মি ত্বকের ভিতরে গিয়ে ত্বকের ক্ষতি করে।

সানস্ক্রিন ছাড়াও রোদে টুপি, সানগ্লাস, ছাতা রাখা জরুরি।

চিকিৎসকেরা বলছেন, দাঁত মাজার মতোই জরুরি সানস্ক্রিন মাখা। ত্বকের উপযোগী সানস্ক্রিন বাছাই করাও গুরুত্বপূর্ণ। দুই আঙুলে ভর্তি করে ক্রিম নিয়ে পুরু করে তা মুখে মাখতে হবে। তবেই মিলবে সুরক্ষা। শুধু মুখ নয়, শরীরের উন্মুক্ত যে কোনও স্থানেই সানস্ক্রিন মাখা জরুরি।

অ্যান্টি-ট্যান মাস্ক

সানস্ক্রিন মাখা, ছাতা নেওয়ার পরেও ত্বকে কালচে ছোপ পড়তে পারে। বলিরেখা দেখা দিতে পারে। কালো ছোপ তুলতে ট্যান তোলার ফেস মাস্ক ব্যবহার করা যেতে পারে। ফেশিয়াল করলেও ত্বকের কালচে ভাব কমে। ঘরোয়া উপকরণেও রূপচর্চা করা যেতে পারে। টম্যাটো, বেসন, অ্যালো ভেরা মুখের কালো ভাব তুলতে সাহায্য করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement