Beard Care Tips

শখের দাড়ি নিয়ে ঝক্কি! চুলকায় যখন-তখন, থাকে না পরিপাট্য? কোন কায়দায় তা হবে নজরকাড়া

যে দাড়ি সৌন্দর্যের পরিচায়ক, সেই দাড়ি যদি হয়ে ওঠে বিড়ম্বনার কারণ! শখের দাড়ি অনেক সময় ভোগান্তির কারণ হতে পারে। আবার সযত্নে রাখা দাড়ি যত সুন্দর, যত্নের অভাবে সেই দাড়িতেই মুখ দেখাতে পারে শ্রীহীন। শখের দাড়ি যত্নে রাখবেন কী ভাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৮:৪১
Share:

অভিনেতাদের মতো দাড়ি রেখেছেন? শখের দাড়ির যত্ন নেবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

দাড়ি তো শুধু দাড়ি নয়, পুরুষ-ফ্যাশনের অঙ্গও। সঠিক কায়দায় ছাঁটা দাড়ি শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, তা হয়ে ওঠে ব্যক্তিত্বের পরিচায়ক। চলচ্চিত্রের প্রয়োজনেই হোক বা ব্যক্তিগত শখে দাড়ির আকার যে মুখের গড়ন, সৌন্দর্য আমূল বদলে দিতে পারে বার বার প্রমাণ করেছেন শাহিদ কপূর থেকে ভিকি কৌশল, রণবীর সিংহ, রণবীর কপূরের মতো বলিউড তারকারা, এমনকি বিরাট কোহলির মতো ক্রিকেট তারকারাও।

Advertisement

যে দাড়ি সৌন্দর্যের পরিচায়ক, সেই দাড়ি যদি হয়ে ওঠে বিড়ম্বনার কারণ! শখের দাড়ি অনেক সময় ভোগান্তির কারণ হতে পারে। আবার সযত্নে রাখা দাড়ি যত সুন্দর, যত্নের অভাবে সেই দাড়িতেই মুখ দেখাতে পারে শ্রীহীন। কিন্তু শখের দাড়ি যত্নে রাখবেন কী ভাবে? আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের চিকিৎসক অ্যান্থনি রোশি বাতলে দিলেন উপায়।

দাড়ি যত্নে রাখার প্রাথমিক শর্ত

Advertisement

দাড়ির সঙ্গে ত্বকের যোগ কিন্তু নিবিড়। ত্বক পরিষ্কার না থাকলে, সংক্রমণ অনিবার্য। আর তা থেকেই দাড়ি নিয়েও হতে পারে বিড়ম্বনা। নিয়ম করে মৃদু ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার, পরিচ্ছন্ন তোয়ালের ব্যবহার আবশ্যিক। আর দরকার দাড়িতে ব্যবহারের কন্ডিশনার, বিয়ার্ড অয়েল। দাড়ির আকার ঠিক রাখতে বিশেষ ব্রাশ বা চিরুনিও প্রয়োজন।

দাড়ি নিয়ে শৌখিনতা কি মুখের কথা!

নিয়ম করে মুখ যেমন পরিষ্কার করতে হবে, ধুতে হবে দাড়িও। প্রতি দিনের ধুলো-ময়লা, ত্বক থেকে নিঃসৃত তেল লাগে দাড়িতেও। পরিচ্ছন্নতা প্রাথমিক শর্ত। চিকিৎসকের পরামর্শ ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজ়ার ব্যবহারের।

তৈলাক্ত ত্বক: স্যালিসাইলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত ক্লিনজ়ার ব্যবহার করা যায়। এতে ত্বকের রন্ধ্রমুখগুলি বন্ধ হয়ে যাবে না।

সাধারণ ত্বক: মৃদু কোনও ফেসওয়াশ বেছে নিন।

শুষ্ক ত্বকের জন্য: গন্ধবিহীন, আর্দ্রতা বজায় রাখতে পারে এমন ফেশওয়াশ প্রয়োজন।

পন্থা: মুখ এবং দাড়ি জল দিয়ে ভিজিয়ে নিন। ফেশওয়াশ মুখ এবং দাড়িতে দিয়ে আলতো করে ঘষতে হবে। তার পরে ঈষদুষ্ণ জল দিয়ে তা ধুয়ে ফেলুন। পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ-দাড়ি মুথে নিন।

বিরাট কোহলির দাড়িও কম শৌখিন নয়।

ময়েশ্চারাইজ়ার: ত্বক রুক্ষ থাকলে দাড়িও শুষ্ক হয়ে যাবে। চুলকাবে। জেল্লা হারাবে। দাড়ি কাটার পরে বা দাড়ি বেড়ে ওঠার সময় কারও কারও ফুস্কুড়ি, লোমফোঁড়া হয়। এমন সমস্যা ঠেকাতে চিকিৎসকের পরমার্শ সপ্তাহে এক দিন স্ক্রাব করার। তার পরেই অবশ্য ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজ়ার মাখতে হবে।

সানস্ক্রিন: এসপিএফ-৩০ যুক্ত সানস্ক্রিন মাখা দরকার। সানস্ক্রিন অতিবেগনি রশ্মির হাত থেকে ত্বক বাঁচাতে সাহায্য করে। দাড়ি যেহেতু ত্বকের উপরেই থাকে, ত্বকের ক্ষতির প্রভাব পড়ে শখের দাড়িতেও।

দাড়ির জন্য ময়েশ্চারাইজ়ার

ব্রণ থাকলে: মুখ তৈলাক্ত হলে, ব্রণ থাকলে ব্যবহার করতে হবে দাড়ির জন্য তৈরি কন্ডিশনার।

সাধারণ এবং শুষ্ক ত্বকের জন্য: ত্বকের ধরন শুষ্ক হলে দাড়ি রুক্ষ দেখাবে। এই ধরনের দাড়ির জন্য ব্যবহার করা দরকার বিয়ার্ড অয়েল।

স্পর্শকাতর ত্বক: ত্বকের ধরন স্পর্শকাতর হলে মাখতে হবে বিরার্ড ময়েশ্চারাইজ়ার।

দাড়ি পরিষ্কার করে নেওয়ার পর ক্রিম বা ময়েশ্চারাইজ়ার দিয়ে আলতো করে মাসাজ করতে হবে।

দাড়ির যত্ন

নিয়ম করে যেমন চুল আঁচড়ানো হয়, তেমন দাড়িরও যত্ন দরকার। নিয়ম করে দাড়ি লম্বায় বেশ বড় হলে, জট ছাড়ানো জরুরি। দাড়ি আঁচড়ানোর চিরুনি, ব্রাশ মেলে। চিরুনি দিয়ে আঁড়ানোর পরে দৈর্ঘ্যে লম্বা চুলগুলি কাঁচি দিয়ে বা ট্রিমার দিয়ে ছেঁটে নিতে পারেন।

নজর থাক ট্রিমার-রেজ়ারের পরিচ্ছন্নতায়

· রেজ়ার দিয়ে দাড়ি কাটলে প্রতি ৫-৬ বার শেভ করার পরে ব্লেড বদলাতে হবে।

· যে দিকে দাড়ির বৃদ্ধি হচ্ছে, সেই দিকে রেজ়ার টানুন। চুলের বৃদ্ধির উল্টো দিকে টানলে ফুস্কুড়ি হতে পারে।

· ট্রিমার এবং রেজ়ার ব্যবহারের পরে নিয়ম করে পরিষ্কার করা জরুরি।

· ব্যাক্টেরিয়া সংক্রমণ এড়াতে রেজ়ার ধুয়ে শুকিয়ে যথাস্থানে রাখতে হবে।

সব শেষে চিকিৎসকের পরামর্শ, বার বার দাড়ি ছোঁয়ার অভ্যাসটি এড়ানো দরকার। এতে হাতে লেগে থাকা ময়লা দাড়িতে, ত্বকে লাগে। তা থেকে সংক্রমণের ভয় থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement