Sunny Leone Skin Care

৪৫ পেরিয়েও সানি লিওনির মুখে বলিরেখা নেই, ৫ রুটিনে ত্বক ভাল রাখেন অভিনেত্রী

লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মুম্বইয়ের বাড়িতে প্রায়ই যাতায়াত করতে হয়। ইদানীং বেশ কিছু মলায়লী ছবির কাজ হাতে নেওয়ায় যাতায়াত আরও বেড়েছে। সেই ব্যস্ততা সামলে তিনি ত্বকের যত্ন নেন কী ভাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৯
Share:

ছবি : সংগৃহীত।

তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে নানা কথা উঠতে পারে কিন্তু সানি লিওনির ত্বকের জে্ল্লা নিয়ে দ্বিরুক্তির উপায় নেই। ৪৫ বছর বয়সে অভিনেত্রীর চেহারা ঈষৎ ভারী হয়েছে বটে কিন্তু মুখে এখনও বলিরেখা দেখা যায় না। এমনকি, মেক আপ না করে যখন সমাজমাধ্যমে নানা লাইভ ভিডিয়োয় আসেন, তথনও আগের মতোই কমনীয় আর ঝকঝকে দেখায় সানিকে। অথচ তার জীবনে ব্যস্ততা কোনও অংশে কম নয়।

Advertisement

স্বামী-সন্তান-সংসার ভালই সামলান সানি। এই সে দিনও রান্নাঘরে ঢুকে ছেলেমেয়ের জন্য রান্নাবান্না করছিলেন। তার উপর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মুম্বইয়ের বাড়িতে প্রায়ই যাতায়াত করতে হয়। ইদানীং বেশ কিছু মলায়লী ছবির কাজ হাতে নেওয়ায় যাতায়াত আরও বেড়েছে। সেই ব্যস্ততা সামলে তিনি ত্বকের যত্ন নেন কী ভাবে। সানি বলছেন, ‘‘দুনিয়া ওলটপালট হয়ে গেলেও ত্বকের ব্যাপারে কয়েকটি রুটিনে আমার নড়চড় হয় না।’’

১। সানি জানিয়েছেন, বাইরে থেকে বাড়ি ফেরার পরে যত দ্রুত সম্ভব, তিনি মুখ থেকে মেক আপ তোলেন। সানি বলছেন, সারা দিনে যে সানস্ক্রিন, ময়েশ্চারাইজ়ারের অবশিষ্টাংশ মুখে লেগে থাকে এবং যে মেক আপ লেগে থাকে। তা রাত ভর মুখে লেগে থাকলে ত্বকের ক্ষতি হয়। তিনি বলছেন, ‘‘আমি ঘুমোতে যাওয়ার আগে মুখ পরিচ্ছন্ন করে নিই। যাতে আমার ত্বকের পোরস বা রন্ধ্রপথে অক্সিজেন চলাচল করতে পারে।’’

Advertisement

২। প্রতি দিন ৮ গ্লাস জল খান সানি। সকাল থেকে সন্ধ্যার মধ্যেই ৯০ শতাংশ জল খেয়ে ফেলেন। আর দিন শুরু করেন এক গ্লাস ডাবের জল অথবা লেবু মেশানো ঈষদুষ্ণ জল খেয়ে।

৩। সানি তাঁর মুখে এক ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি যন্ত্র ব্যবহার করেন। যা ত্বকের উপরি ভাগে থাকা ব্যাক্টেরিয়া নাশ করে।

৪। সপ্তাহে এক বার নিয়ম করে ত্বককে মৃতকোষ মুক্ত করেন সানি।

৫। আর অ্যালোভেরা জেল সরাসরি গাছ থেকে নিয়ে মুখে মাখেন প্রতি দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement