Kareena Kapoor Khan

Celebrity Mothers: ৩৫ পেরিয়ে মা হয়েছেন যে সব বলি তারকা

এখন বহু মহিলাই নিজেদের সংসার শুরু করছেন বেশ দেরিতে। কাজের জায়গার চাপ সামলে সন্তানের সিদ্ধান্ত নিতেও সময় নিচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ১৮:৫৩
Share:

জানেন কি এ সময়ের বহু বলি তারকা মা হয়েছেন তিরিশের শেষের দিকেই?

তিরিশের শেষের দিকে মা হওয়া কঠিন। এ কথা অনেকেই জানেন। তা নিয়ে চিন্তাতেও থাকেন। বিশেষ করে বয়স পঁয়ত্রিশ পেরিয়ে যাওয়ার পর প্রথম সন্তান ধারণ করা নিয়ে রীতিমতো ভাবনাচিন্তা করতে হয়। কিন্তু জানেন কি এ সময়ের বহু বলি তারকা মা হয়েছেন তিরিশের শেষের দিকেই? তাঁদের সুন্দর জীবন দেখেই বোঝা যাবে, বেশি বয়সে মা হওয়া কঠিক হলেও অসম্ভব নয়। দিব্যি সুস্থ সন্তানের জন্ম দিয়ে সুখে জীবন কাটানো যায় সামান্য ইচ্ছা থাকলেই।

এখন বহু মহিলাই নিজেদের সংসার শুরু করছেন বেশ দেরিতে। কাজের জায়গার চাপ সামলে সন্তানের সিদ্ধান্ত নিতেও সময় নিচ্ছেন। যেমন করেছেন বলিউডের বিখ্যাত নায়িকারা।

Advertisement

কোন কোন বলি নায়িকা বেশি বয়সে মা হয়েছেন?

Advertisement

১) করিনা কপূর: সইফ আলি খান ও করিনার প্রথম সন্তান তৈমুরের জন্ম হয় যখন তার মায়ের বয়স ৩৬ পেরিয়ে গিয়েছে। করিনা দ্বিতীয় সন্তানের জন্ম দেন ৪০ বছর বয়সে।

Advertisement


বলিউডের এই অভিনেত্রী দুই সন্তানের মা।

২) শিল্পা শেট্টি: ২০১২ সালে জন্ম হয় শিল্পার ছেলে ভিয়ানের। তখন অভিনেত্রীর বয়স ছিল ৩৭।

৩) মাধুরী দিক্ষিত: বলিউডের এই বিখ্যাত সুন্দরী দুই সন্তানের মা। মাধুরীর প্রথম সন্তানের জন্ম হয় যখন তিনি ৩৭ পেরিয়েছেন। নায়িকার ছোট ছেলে জন্মায় তাঁর ৩৯ বছরে।

আরাধ্যার সঙ্গে ঐশ্বর্যা।

৪) ঐশ্বর্যা রাই: অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের ৪ বছর পর মা হন ঐশ্বর্যা। ২০১১ সালে যখন আরাধ্যার জন্ম হয়, তখন তার মায়ের বয়স ৩৭।

মেয়ে আদিরার সঙ্গে রানি মুখোপাধ্যায়। ফাইল চিত্র।

৫) রানি মুখোপাধ্যায়: ২০১৪ সালে আদিত্য চোপড়ার সঙ্গে সংসার পাতেন রানি। ২০১৫ জন্ম হয় তাঁদের কন্যার। সে সময়ে অভিনেত্রীর বয়স ছিল ৩৭।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement